38.3 C
Kolkata

সোশ্যাল মিডিয়াতে মমতা-অভিষেককে ‘আনফলো’ করল কলকাতা পুলিশ!

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে হয়েছে পালাবদল। তার পরেই এক্স অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং পূর্বতন শাসকদল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ‘আনফলো’ করল কলকাতা পুলিশ (Kolkata Police)। তার পরিবর্তে কলকাতা পুলিশের তরফে ফলো করা হয়েছে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও তাঁর কার্যালয়কে। এছাড়া ফলো করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও তাঁর দফতরকেও।

দু’দফায় হয়েছিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার পর ৪ মে ফলাফল প্রকাশিত হয়। তাতে ভরাডুবি হয় তৃণমূলের (TMC)। ২৯৪টি আসনের মধ্যে মাত্র ৮০টি আসন পায় তৃণমূল কংগ্রেস। তবে এই প্রথমবার বাংলায় ২০৭টি আসন পায় বিজেপি (BJP)। তার পরেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার পরেই বাংলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফলো করল কলকাতা পুলিশ।

আরও খবর : মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

এদিকে ফলাফল ঘোষণার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির মুখ থেকে তুলে নেওয়া হয়েছিল ব্যারিকেড। সেখান থেকে বাইরে বেরতে হলে একাধিক শর্ত মানতে হত সাধারণ মানুষকে। এমনকি মুখ্যমন্ত্রীর প্রতিবেশীদেরও বাড়ি থেকে বার হওয়ার সময় পকেটে কিংবা ব্যাগে আধার কার্ড নিতে হত। তবে তৃণমূল সরকারের পতনের পর লালবাজার থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, বিদায়ী মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে কোনও নিরাপত্তা থাকবে না।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের দফতরের সামনে থেকে পুলিশি প্রহরা সরেছে। বাড়ি শান্তিনিকেতন থেকে পুলিশের স্ক্যানারও সরানো হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত সমস্ত সামগ্রীও অভিষেকের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়। এবার মমতা ও অভিষেককে সমাজমাধ্যমে ‘আন ফলো’ করল কলকাতা পুলিশ (Kolkata Police)।

দেখুন অন্য খবর :

Latest News

মঙ্গলবারের কালবৈশাখীর তাণ্ডবের পর আজ কেমন থাকবে আবহাওয়া?

ওয়েব ডেস্ক : মঙ্গলবার কালবৈশাখীর লন্ডভন্ড হয়েছে কলকাতা (Kolkata)। একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে। তিলোত্তমার পাশাপাশি দক্ষিণবঙ্গের (South Bengal)...

More Articles Like This