32.5 C
Kolkata

ফিরহাদ হাকিমের ইস্তফার পর কমিশনার স্মিতা পাণ্ডেকে ‘প্রশাসক’ করল নবান্ন

Must Read

কলকাতা: কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) তৃণমূল জমানার অবসান। কলকাতা পুরসভা ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করল নবান্ন। পুর-কমিশনার স্মিতা পান্ডেই (Smita Pandey Appointed KMC Administrator) নতুন প্রশাসক। মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পর সোমবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে মেয়র, চেয়ারম্যান এবং মেয়র-ইন-কাউন্সিলসহ সমস্ত নির্বাচিত কাউন্সিলরের ক্ষমতা।পুরসভার সমস্ত প্রশাসনিক রাশ থাকবে রাজ্য সরকার নিযুক্ত ‘প্রশাসক’-এর হাতে।নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি পুরসভার সমস্ত প্রশাসনিক ও দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করবেন।

বিধানসভা ভোটে তৃণমূলে ভরাডুবির পর থেকেই কলকাতা পুরসভায় ডামাডোল।মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim Resign)। স্বাভাবিকভাবেই কলকাতা পুরসভাও হাতছাড়া হয়ে গিয়েছে তৃণমূলের।মেয়রের ইস্তফার পরে কেন ভেঙে দেওয়া হবে না কলকাতা পুরসভার বোর্ড? জানতে চেয়ে নোটিস জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর। নোটিস জারির তিন দিনের মধ্যে পুরসভাকে লিখিত জবাব দিতে হবে। সেই মর্মে নোটিসের প্রতিলিপি কলকাতা পুরসভার কমিশনার, পুরসচিব এবং সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। নোটিসে রাজ্য সরকার জানিয়েছে, পুরসভা এখন কলকাতাবাসীকে পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে। সে কারণেই এই নোটিস পাঠানো হয়েছে। তিনদিনের মধ্যে নোটিসের কোনও উত্তর না আসায় কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল কমিশনার স্মিতা পাণ্ডেকে (Municipal Commissioner) পুরসভার সর্বময় ‘প্রশাসক’ (Administrator) হিসেবে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন: আয়ুষ্মান ভারত নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Latest News

রাজ্যে তদন্তে CBI-কে ‘ফ্রি হ্যান্ড’ দিল শুভেন্দু সরকার

কলকাতা: স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা ফিরে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।২০১৮ সালে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যে সিবিআই-এর অবাধ...

More Articles Like This