কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন, ভোরে ছড়াল আতঙ্ক!

Must Read

ওয়েব ডেস্ক : মঙ্গলবার ভোরে কলকাতা বিমানবন্দরে (Airport) পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি ভবনে আগুন ঘিরে চাঞ্চল্য ছড়াল। ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পান বিমানবন্দরের কর্মীরা। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় বেশ কিছুটা অংশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের জেরে বিমানবন্দরের পরিষেবায় কোনও প্রভাব পড়েনি বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। বিমান ওঠানামাও স্বাভাবিক রয়েছে।

আরও খবর : ভোরের ঘুম ভাঙল বিকট শব্দে, জোড়াবাগানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, মৃত মহিলা

প্রাথমিকভাবে দমকল আধিকারিকদের অনুমান, স্বাধীনতা দিবস উপলক্ষে ভবনটি টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল। সেই বৈদ্যুতিক আলো থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখছে দমকল ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

পুরনো এটিসি ভবনটি আটতলা এবং তার সংলগ্ন অংশ থেকেই বিমান চলাচল নিয়ন্ত্রণের কাজ পরিচালিত হয়। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও গুরুতর হতে পারত বলে আশঙ্কা তৈরি হয়েছিল। তবে আপাতত বড়সড় ক্ষয়ক্ষতির খবর নেই। আগুনের কারণ নিয়ে তদন্ত চলছে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This