‘মোদি জিন্দাবাদ বললেই মামলা’, কেশপুরে পুরনো অভিযোগ নিয়ে সরব শুভেন্দু, এসপিকে বড় নির্দেশ

Must Read

ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার কেশপুরে গিয়ে রাজনৈতিক সংঘর্ষ ও বিজেপি কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার প্রসঙ্গ তুললেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ক্ষুদিরাম বসুর জন্মভিটে মোহবনিতে শ্রদ্ধা জানানোর পর সভামঞ্চ থেকে তিনি কেশপুরের পুরনো রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হন।

শুভেন্দুর অভিযোগ, অতীতে কেশপুরে বিজেপি কর্মীদের নানা ভাবে হেনস্থা করা হয়েছে। এমনকি ‘নরেন্দ্র মোদি জিন্দাবাদ’ বলার কারণেও অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছিল বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, বহু কর্মীকে দীর্ঘ সময় জেলে থাকতে হয়েছিল। ২০২৪ সালে কেশপুরে নিজের সভা ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সেই সময় তাঁকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল। ওই ঘটনার মামলার তদন্ত ফের শুরু করার জন্য পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি।

আরও খবর : ক্ষুদিরামের ভিটেতে নতুন সাজ, সংগ্রহশালা-গ্যালারি থেকে লেজার শো, কেশপুরে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেন, “এই কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল। মানিনি আমি। মানুষ আসেনি, কিন্তু আমি এসেছিলাম। আমি কিচ্ছু ভুলিনি।” এর পরেই বলেন, “মাননীয় এসপি আপনি ওই মামলাটা আপনি বার করবেন। যারা জড়িত ছিল, তাদের আমি জেলে দেখতে চাই।”মুখ্যমন্ত্রী বলেন বলেন, একইসঙ্গে বিজেপি কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলাগুলি পর্যালোচনা করার কথাও জানান তিনি।

Latest News

বিশ্বব্যবস্থায় বদলের ডাক, গ্লোবাল সাউথকে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে আসার আহ্বান মোদির

ওয়েব ডেস্ক : বিশ্ব পরিচালনার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চ থেকে গ্লোবাল...

More Articles Like This