কন্যাশ্রীর নতুন নাম ‘কন্যারত্ন’, বদলে যাচ্ছে সবুজ সাথীও! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : বদলে গেল কন্যাশ্রী প্রকল্পের নাম। নতুন নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, কন্যাশ্রী প্রকল্পের নতুন নাম হবে ‘কন্যারত্ন’ (kanyaratna)। একইসঙ্গে সবুজ সাথী প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘সারথী’ (Sarathi)। তবে প্রকল্পগুলির সুবিধা আগের মতোই চালু থাকবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, প্রতি বছরের মতো ১৪ আগস্টও পালন করা হবে কন্যাশ্রী দিবস। তবে এবার থেকে সেটি কন্যারত্ন দিবস নামে পালিত হবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ কর্মসূচি ‘সবুজ সাথী’-র পরিবর্তে ‘সারথী’ নামে পরিচিত হবে।

আরও খবর : ডেঙ্গু রুখতে স্কুলের পোশাকে বড় বদল, ফুল শার্ট-প্যান্ট বাধ্যতামূলক, মেয়েদেরও ঢাকতে হবে পা

২০১৩ সালে চালু হওয়া কন্যাশ্রী (Kanyashree) প্রকল্পের মাধ্যমে কিশোরীদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেওয়া এবং বাল্যবিবাহ রোধের লক্ষ্য নেওয়া হয়েছিল। নির্দিষ্ট বয়স ও শর্ত পূরণ করলে ছাত্রীদের আর্থিক সহায়তাও দেওয়া হয়। এই প্রকল্প আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি পেয়েছে। এই প্রকল্পের অধীনে ছাত্রীরা এককালীন ২৫ হাজার টাকা পায়।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র নাম বদলানো হচ্ছে, প্রকল্পের উদ্দেশ্য বা সুবিধায় কোনও পরিবর্তন আনা হচ্ছে না। ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Latest News

তৃণমূলের প্রতীক ফ্রিজের সিদ্ধান্তে সুপ্রিম কোর্টে মমতার আর্জি, দ্রুত শুনানি চাইলেন কপিল সিব্বল

ওয়েব ডেস্ক : ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক ফ্রিজ করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

More Articles Like This