সব বড় বিনিয়োগ গুজরাতে কেন? সরব প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

Must Read

ওয়েব ডেস্ক : বিজেপির (BJP) সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এবার দলের নীতি নিয়ে প্রকাশ্যেই মুখ খুললেন কে আন্নামালাই (K Annamalai)। এক আলোচনাচক্রে দেশের শিল্প ও পরিকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, বড় বিনিয়োগ এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজনের ক্ষেত্রে গুজরাতকে বারবার এগিয়ে রাখা হচ্ছে। তাঁর মতে, এর ফলে দেশের অন্যান্য রাজ্যের মধ্যে অসন্তোষ তৈরি হওয়া স্বাভাবিক।

আন্নামালাইয়ের (K Annamalai) বক্তব্যে শুধু গুজরাত নয়, বিজেপির সাংগঠনিক কাঠামো নিয়েও প্রশ্ন উঠে এসেছে। তাঁর অভিযোগ, দলের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিল্লি থেকেই নির্ধারিত হয়। রাজ্যগুলির বাস্তব পরিস্থিতি এবং স্থানীয় নেতৃত্বের মতামতকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। তাঁর মতে, রাজ্য নেতৃত্বকে পর্যাপ্ত ক্ষমতা দিলে স্থানীয় স্তরে পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব।

আরও খবর :  হাসি-কান্না-ছটফটানি, ‘ভূতের ভয়’-এ হস্টেল ছাড়ল ৬০০ পড়ুয়া! মহারাষ্ট্রে চাঞ্চল্য

বড় শিল্প প্রকল্পের প্রসঙ্গ টেনে আন্নামালাই (K Annamalai) বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং ওয়েফার শিল্পের মতো ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও গুজরাতের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। একইসঙ্গে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস ও পুলিশ গেমস এবং ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের প্রসঙ্গ তুলে তাঁর প্রশ্ন, দেশের উন্নয়নের কথা বলা হলে সব বড় সুযোগ কেন একটি নির্দিষ্ট রাজ্যেই কেন্দ্রীভূত হবে?

বিনিয়োগ ঘিরে মহারাষ্ট্র ও গুজরাতের পুরনো টানাপোড়েনের কথাও উঠে আসে তাঁর বক্তব্যে। বেদান্ত-ফক্সকনের সেমিকন্ডাক্টর প্রকল্প এবং টাটা-এয়ারবাসের সি-২৯৫ প্রকল্পের প্রসঙ্গ তুলে তিনি কার্যত প্রশ্ন তুলেছেন, দেশের শিল্পবিকাশের সুফল কি সমানভাবে সব রাজ্যে পৌঁছচ্ছে? ফলে বিজেপির প্রাক্তন নেতার মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This