জল-জীবন-মিশন প্রকল্পে কেন্দ্রের থেকে ২৭০০ কোটি টাকা পেতে চলেছে রাজ্য

Must Read

কলকাতা: রাজ্যে জুড়ে গেরুয়া ঝড়। ১৫ বছরের তৃণমূল সরকারের ক্ষমতার অবসান ঘটিয়ে রাজ্যে সরকার গড়তে চলেছে বিজেপি। এই আবহে বকেয়া বরাদ্দ খুব শীঘ্রই পাচ্ছে রাজ্য। জল-জীবন-মিশন প্রকল্পে (Jal Jeevan Mission Scheme) কেন্দ্রের থেকে ২৭০০ কোটি টাকা পেতে চলেছে রাজ্য। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক-এর সচিব এর সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সচিব। বৈঠকের পরই জানা গেল ২৭০০ কোটি টাকা পেতে চলেছে রাজ্য।রাজ্যের সঙ্গে একটি মৌ স্বাক্ষর হবে খুব শীঘ্রই। তারপরেই এই বকেয়া বরাদ্দ দেওয়া হবে রাজ্যকে।

দীর্ঘদিন ধরে জল-জীবন-মিশনের কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রাজ্যে। রাজ্যের সঙ্গে একটি মৌ স্বাক্ষর হবে খুব শীঘ্রই।রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই বকেয়া বরাদ্দ খুব শীঘ্রই পাচ্ছে রাজ্য। রাজ্যের সঙ্গে একটি মৌ স্বাক্ষর হবে খুব শীঘ্রই। তারপরেই এই বকেয়া বরাদ্দ দেওয়া হবে রাজ্যকে। ইতিমধ্যেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সচিব রাজ্যকে টাকা দেওয়ার ব্যাপারে জানিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যই কত বকেয়া রয়েছে? বাড়িতে বাড়িতে জলের সংযোগ কত দেওয়া হয়েছে? তা নিয়ে ইতিমধ্যই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রককে।‘পিএম টু সিএম’—একযোগে কাজ করার বার্তা ভোট প্রচারেই দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্প নিয়ে বিগত তৃণমূল সরকারের আমলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিস্তর টানাপোড়েন চলেছিল। প্রকল্পের ‘ব্র্যান্ডিং’ বা নামকরণ-প্রচার ইত্যাদি বিষয়ে কেন্দ্রের বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল রাজ্যের বিরুদ্ধে। পরে অবশ্য রাজ্য সে সব মেনে নেয়। দীর্ঘদিন প্রকল্পের বরাদ্দ বন্ধ ছিল পশ্চিমবঙ্গ-সহ সব রাজ্যেই।বরাদ্দ বন্ধ থাকায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছিল রাজ্য। তবে নতুন সরকারের আগমনের সঙ্গে কেন্দ্রের বরাদ্দ ছাড়ার সিদ্ধান্ত তাই তাৎপর্যপূর্ণ।

আরও পড়ন:

Latest News

পুজোর আগে শহরের ভাঙাচোরা রাস্তা সারবে! বিশ্বকর্মা পুজোর পরেই জোরকদমে মেরামত

কলকাতা: পুজোর (Durga Puja 2026) আগে কলকাতার (Kolkata) ভাঙাচোরা রাস্তা নিয়ে স্বস্তির খবর। বিশ্বকর্মা পুজো মিটলেই শহরজুড়ে পিচ রাস্তা...

More Articles Like This