30.9 C
Kolkata

ই-মেলে তোলপাড় ইসরো, নিরাপত্তার চাদরে মুড়ল সদর দফতর

Must Read

ওয়েব ডেস্ক : ইসরোকে (ISRO) বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল। জানা যাচ্ছে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান ড. ভি নারায়ণনের কাছে একটি হুমকি ই-মেল (Email) আসে। তার পরেই বেঙ্গালুরুর (Bengaluru) সদর দফতরে সতর্কতা জারি করা হয়েছে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

জানা যাচ্ছে, হুমকির খবর মিলতেই বম্ব ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড এবং পুলিশের (Police) বিশেষ দল ইসরো চত্বরে পৌঁছে যায়। অফিসের প্রতিটি তলা ও গুরুত্বপূর্ণ অংশে তল্লাশি চালানো হয়। দীর্ঘক্ষণ অভিযান চললেও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।

আরও খবর : ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে নিটের ফলাফল?

প্রশ্ন হচ্ছে, হুমকির ই-মেলটি (Email) কারা পাঠিয়েছে । সাইবার বিশেষজ্ঞদের সাহায্যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের একাংশের অনুমান, মেলটি বিদেশ থেকেও পাঠানো হয়ে থাকতে পারে। যদিও এ বিষয়ে এখনও কোনও তথ্য সামনে আসেনি।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে ভুয়ো বোমা-হুমকির ঘটনা সামনে এসেছে। গত বছর দিল্লির বহু স্কুল একই ধরনের হুমকির ই-মেল পেয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় এবারও কোনও ঝুঁকি নিতে চাইছে না নিরাপত্তা সংস্থাগুলি।

দেখুন অন্য খবর :

Latest News

পুকুর দখল করেছিলেন হুমায়ূন, মাছ বাজেয়াপ্ত করে গ্রামবাসীদের মধ্যে বিলি পুলিশের

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) ঘিরে নতুন বিতর্ক সামনে এসেছে। তাঁর বিরুদ্ধে একটি পুকুর জবরদখলের অভিযোগ...

More Articles Like This