28.6 C
Kolkata

ভোট-পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল, আগাম জামিনের আবেদন

Must Read

কলকাতা: ভোট-পরবর্তী হিংসার মামলায় সিউড়ি জেলা আদালতে (Siuri District Court) আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন বীরভূমের (Birbhum) তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গ্রেফতারির আশঙ্কা থেকেই তিনি উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করেছেন। শীঘ্রই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মামলার সূত্রপাত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর। এক ব্যবসায়ী শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন যে, নির্বাচনের ফল ঘোষণার পর অনুব্রত মণ্ডলের নির্দেশে একদল দুষ্কৃতী তাঁর ইটভাটা থেকে প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুঠ করে। অভিযোগকারীর দাবি, বোমা ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে এই ঘটনা ঘটানো হয় এবং পরে প্রাণভয়ে তাঁকে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হতে হয়।

আরও পড়ুন: ভূমিধসের জেরে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শান্তিনিকেতন থানার পুলিশ। তদন্ত চলাকালীন গ্রেফতার এড়াতে অনুব্রত মণ্ডল সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন। তবে সেই আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। ফলে আইনি সুরক্ষা না থাকায় তাঁর গ্রেফতারির সম্ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয়।

এরপরই দ্রুত কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন অনুব্রত মণ্ডল। এখন উচ্চ আদালতের সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের। আদালত আগাম জামিন মঞ্জুর করবে, নাকি তদন্তের স্বার্থে আবেদন খারিজ করবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। মামলার পরবর্তী শুনানিতে এই বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This