33.3 C
Kolkata

টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! নতুন ওয়েবসাইট চালু করল IRCTC

Must Read

ওয়েব ডেস্ক : ট্রেনের টিকিট কাটার অভিজ্ঞতা আরও সহজ ও আধুনিক করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। দীর্ঘদিনের পুরনো ওয়েবসাইটের বদলে পরীক্ষামূলকভাবে চালু হল নতুন বুকিং প্ল্যাটফর্ম। বুধবার থেকেই যাত্রীরা এই বিটা সংস্করণ ব্যবহার করতে পারছেন। ব্যবহারকারীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে কয়েক সপ্তাহ পর পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশ করা হবে।

নতুন ওয়েবসাইটে (Website) বুকিং প্রক্রিয়া আগের তুলনায় অনেকটাই সহজ করা হয়েছে। বারবার ক্যাপচা পূরণ বা অপ্রয়োজনীয় পপ-আপের ঝামেলা কমানো হয়েছে। একই সঙ্গে যাত্রীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণের ব্যবস্থা থাকায় প্রতিবার টিকিট কাটার সময় নতুন করে সব তথ্য লিখতে হবে না। ফলে অল্প সময়েই বুকিং সম্পন্ন করা সম্ভব হবে।

আরও খবর : ভারতের বৃহত্তম পরমাণু কেন্দ্র কুদানকুলামের তথ্য গেল ডার্ক ওয়েবে!

এবার থেকে এক নজরেই সব শ্রেণির আসন খালি রয়েছে কি না, তা দেখা যাবে। আগে আলাদা করে ক্লাস নির্বাচন করতে হলেও নতুন ওয়েবসাইটে সেই ঝামেলা থাকছে না। এছাড়া যাত্রীরা নিজের পছন্দ অনুযায়ী বার্থ নির্বাচন করতে পারবেন। বিভিন্ন দিনের ভাড়াও সহজেই তুলনা করে দেখা যাবে। একাধিক ভারতীয় ভাষার সুবিধা থাকায় দেশের নানা প্রান্তের মানুষ সহজেই ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।

প্রযুক্তিগত ক্ষেত্রেও বড় আপগ্রেড করা হয়েছে নতুন প্ল্যাটফর্মে। বর্তমানে প্রতিদিন প্রায় সাড়ে ১৪ লক্ষ টিকিট বুক হলেও নতুন সিস্টেম প্রতি মিনিটে প্রায় দেড় লক্ষ টিকিট বুকিং সামলাতে সক্ষম। ফলে তৎকাল বুকিংয়ের সময় সার্ভার ধীর হয়ে যাওয়া বা বুকিং ব্যর্থ হওয়ার সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ২০০২ সালে চালু হওয়ার পর এই প্রথম IRCTC-র ওয়েবসাইটে এত বড় পরিবর্তন আনা হল। https://www.irctc.co.in/eticket/ লিঙ্কেই নতুন ওয়েবসাইট দেখা যাবে।

Latest News

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েল মল্লিকের, বিজেপিতে যোগের জল্পনা তুঙ্গে

ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান...

More Articles Like This