Forbidden

You don't have permission to access th1s resource.

হরমুজে দুই তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি ইরানের, ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিল আমেরিকা - KolkataTV
33.6 C
Kolkata

হরমুজে দুই তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি ইরানের, ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিল আমেরিকা

Must Read

ওয়েব ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ করিডর হরমুজ প্রণালীকে ঘিরে ফের মুখোমুখি ইরান (Iran) ও আমেরিকা (America)। শনিবার ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) দাবি করে, মাইন বিস্ফোরণের জেরে হরমুজ প্রণালীর (Strait of Hormuz) দক্ষিণাংশে দুটি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। তবে ঘটনার কিছুক্ষণের মধ্যেই সেই দাবি সম্পূর্ণ অস্বীকার করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ফলে ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

আইআরজিসির (IRGC) দাবি, মার্কিন গোয়েন্দা সংস্থার নির্দেশ অনুসরণ করে দুটি ট্যাঙ্কার মাইন পাতা জলপথে প্রবেশ করেছিল। সেই সময় পরপর বিস্ফোরণে জাহাজ দু’টিতে আগুন ধরে যায়। শেষ পর্যন্ত সেগুলি ধ্বংস হয়। ইরানের তরফে জানানো হয়েছে, হরমুজের ওই অংশ বর্তমানে ঝুঁকিপূর্ণ। তাই নাবিকদের ওই রুট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবর : ভূমিকম্পে কাঁপল মেক্সিকোর দক্ষিণ উপকূল, ৭.৩ মাত্রার কম্পনের পর সুনামি সতর্কতা

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের জানিয়েছে, ইরানের এই দাবি বাস্তবতার সঙ্গে মেলে না। তাদের দাবি, ট্যাঙ্কার ধ্বংসের কোনও প্রমাণ তাদের কাছে নেই। এমনকি কোন দেশের জাহাজ, কতজন নাবিক ছিলেন বা ক্ষয়ক্ষতির কোনও নির্ভরযোগ্য তথ্যও প্রকাশ করতে পারেনি তেহরান। তাই গোটা ঘটনাকে ‘ভুয়ো প্রচার’ বলেই ব্যাখ্যা করেছে ওয়াশিংটন।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী (Strait of Hormuz)। তবে দীর্ঘদিন ধরেই ভূ-রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু এটি। সাম্প্রতিক সংঘাতের আবহে এই জলপথ ঘিরে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। দুই দেশের পরস্পরবিরোধী দাবির মধ্যে প্রকৃত পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। এসবের মাঝে দুটি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস হওয়ার খবর সামনে এল।

Latest News

আদালতের নির্দেশের পরই গ্রেফতার অভিষেক পোড়েল

ওয়েব ডেস্ক : আদালতের নির্দেশের পরই গ্রেফতার করা হল বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলকে (Abhishek Porel)। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের...

More Articles Like This