২১ জুন যোগ দিবসে রেড রোড কার্যত ‘নো-এন্ট্রি’, বন্ধ একাধিক রাস্তা! জারি ট্র্যাফিক অ্যাডভাইজারি

Must Read

কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে আগামী ২১ জুন রেড রোডে (Red Road) বৃহৎ যোগাসন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরের যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্র্যাফিক অ্যাডভাইজারি জারি করেছে কলকাতা পুলিশ। ১৪ জুন রাত ১০টা থেকেই রেড রোডে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে, যা চলবে ২১ জুন পর্যন্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং যানজট এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দক্ষিণ ও মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রুটে যান চলাচলে প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন: জনকল্যাণ শিবিরে গিয়ে ফিরছেন খালি হাতে! বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, CAA-সহ একাধিক পরিষেবা না মেলায় ক্ষোভ সাধারণ মানুষের

২১ জুন ভোর থেকে পণ্যবাহী গাড়িতে নিষেধাজ্ঞা

২১ জুন রাত ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে,

এজেসি বোস রোডের দক্ষিণমুখী অংশ (মৌলালি মোড় থেকে)
সেন্ট জর্জেস গেট রোড
স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ
সিআর অ্যাভিনিউয়ের দক্ষিণমুখী অংশ
জওহরলাল নেহরু রোডের উভয় দিক
যেসব রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে

২১ জুন রাত ২টো থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত নিম্নলিখিত রাস্তাগুলিতে সাধারণ যান চলাচল বন্ধ রাখা হবে।

হসপিটাল রোড (পূর্ব ও পশ্চিম অংশ)
লাভার্স লেন
ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ
খিদিরপুর রোডের অংশবিশেষ
আরআর অ্যাভিনিউয়ের নির্দিষ্ট অংশ
গোষ্ঠ পাল সরণি (কিংসওয়ে)
কুইন্সওয়ে
ডাফরিন রোড
আউটরাম রোড
এসপ্ল্যানেড র‌্যাম্প
মেয়ো রোড

তবে আয়োজক সংস্থার অনুমোদিত বিশেষ স্টিকারযুক্ত যানবাহনকে মেয়ো রোড ব্যবহার করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বিকল্প রুটে চলবে যানবাহন

রেড রোড বন্ধ থাকায় উত্তর ও দক্ষিণমুখী যানবাহনের জন্য বিকল্প রুট নির্ধারণ করেছে ট্র্যাফিক বিভাগ।

হাওড়া ও ডালহৌসিগামী বাস ও অন্যান্য যানবাহনকে বেলভেডিয়ার রোড, এজেসি বোস রোড, টার্ফ ভিউ এবং এজেসি বোস রোড র‌্যাম্প হয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে। অন্যদিকে দক্ষিণ কলকাতাগামী যানবাহনকে মেয়ো রোড, ডাফরিন রোড এবং জওহরলাল নেহরু রোড হয়ে বিকল্প পথে চালিত করা হবে।

Latest News

পুজোর আগে শহরের ভাঙাচোরা রাস্তা সারবে! বিশ্বকর্মা পুজোর পরেই জোরকদমে মেরামত

কলকাতা: পুজোর (Durga Puja 2026) আগে কলকাতার (Kolkata) ভাঙাচোরা রাস্তা নিয়ে স্বস্তির খবর। বিশ্বকর্মা পুজো মিটলেই শহরজুড়ে পিচ রাস্তা...

More Articles Like This