বিমা কেনার খরচ কমবে? নতুন নিয়ম আনছে আইআরডিএআই

Must Read

ওয়েব ডেস্ক : ভারতে বিমা (Insurance Rules) কেনার নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে! বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই (IRDAI) বিমা বিক্রির পুরো ব্যবস্থায় একাধিক বদলের প্রস্তাব দিয়েছে। এজেন্ট, ব্যাঙ্ক এবং ব্রোকারদের দেওয়া কমিশনে সীমা নির্ধারণ থেকে শুরু করে বিমা সংস্থার খরচ কমানো এবং ভুলভাবে বিমা বিক্রি রুখতে আরও কড়া নিয়ম আনার প্রস্তাব করা হয়েছে বলে সূত্রের খবর।

প্রস্তাবিত নিয়মে বিমার ধরন, বিক্রির মাধ্যম, পলিসির অঙ্ক এবং গ্রাহককে পরিষেবা দেওয়ার প্রয়োজনীয়তার ভিত্তিতে কমিশন নির্ধারণ করা হতে পারে। জীবনবিমার একাধিক পণ্যে কমিশন বর্তমানের তুলনায় কমতে পারে। স্বাস্থ্যবিমাতেও কমিশনের ক্ষেত্রে কড়া সীমা আসতে পারে। নতুন গাড়ির তৃতীয় পক্ষের বিমার ক্ষেত্রে কমিশন না দেওয়ার প্রস্তাবও রয়েছে। কমিশন কমলে বিমা বিক্রির খরচ কমতে পারে। এর ফলে ভবিষ্যতে গ্রাহকদের প্রিমিয়াম কমার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে কমিশন কমলেই যে বিমার প্রিমিয়াম কমবে, এমন নিশ্চয়তা নেই। বিমা সংস্থাগুলি সেই সাশ্রয়ের কতটা গ্রাহকদের দেবে, তার উপর বিষয়টি নির্ভর করবে।

আরও খবর :  গণধর্ষণের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে ব্যাপক তাণ্ডব চালাল শিক্ষার্থীরা

অন্যদিকে ঋণ বা ক্রেডিটের সঙ্গে জোর করে বিমা যুক্ত করার ক্ষেত্রেও বিধিনিষেধ আনার প্রস্তাব দিয়েছে আইআরডিএআই (IRDAI)। ব্যাঙ্ক ঋণের সঙ্গে বিমা দিতে পারলেও গ্রাহককে বিমার খরচ এবং ঋণের খরচ সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে হবে। একইসঙ্গে গ্রাহক নিজের পছন্দের বিমা সংস্থা থেকে পলিসি কেনার সুযোগ পাবেন। তবে প্রস্তাবিত পরিবর্তনের অন্য একটি দিক নিয়েও প্রশ্ন উঠেছে। কম কমিশনের কারণে ছোট অঙ্কের বিমা বিক্রিতে এজেন্ট বা অন্য এজেন্টদের আগ্রহ কমতে পারে। বিশেষ করে ছোট শহর ও গ্রামীণ এলাকায় কম দামের বিমা বিক্রিতে সমস্যা তৈরি হতে পারে। দুই চাকার গাড়ির বিমার মতো ছোট অঙ্কের পলিসিতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

শুধু বিমা কেনার সময় নয়, পলিসি কেনার পর পরিষেবা এবং দাবি মেটানোর ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে। কমিশন কমলে কিছু এজেন্ট গ্রাহকদের পলিসি সংক্রান্ত পরিষেবা বা দাবি জানানোর সময় আগের মতো সহায়তা নাও দিতে পারেন বলে আশঙ্কা রয়েছে। যদিও প্রস্তাবিত নিয়মে সরাসরি দাবি মেটানো কঠিন হবে এমন কোনও কথা নেই।ছোট শহর ও গ্রামীণ এলাকায় বিমার প্রসার বাড়াতে অতিরিক্ত কমিশনের ব্যবস্থারও প্রস্তাব রয়েছে। ফলে আইআরডিএআইয়ের লক্ষ্য একদিকে বিমা বিক্রির খরচ ও ভুল বিক্রি কমানো, অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে বিমার পরিষেবা পৌঁছে দেওয়া।

Latest News

এশিয়ান গেমসের দশম দিনে ৮টি পদক ভারতের, হল ইতিহাস  

ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসের দশম দিনে (২৮ সেপ্টেম্বর) আটটি পদক জিতল ভারত। এর মধ্যে অ্যাথলেটিক্সে এল ছ’টি পদক। নাগোয়ায়...

More Articles Like This