মধ্যপ্রাচ্যের পরিস্থিতির জেরে বড় সিদ্ধান্ত, একাধিক রুটো পরিষেবা বন্ধ রাখছে ইন্ডিগো

Must Read

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা (Middle East Issue), আন্তর্জাতিক আকাশপথে বিধিনিষেধ, দুর্বল যাত্রী চাহিদা এবং ক্রমবর্ধমান ব্যয়ের চাপে বড় সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো (Indigo)। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ১ জুলাই থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ছয়টি আন্তর্জাতিক উড়ান পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

ইন্ডিগোর (Indigo) তরফে জানানো হয়েছে, হংকং, সাংহাই, ভিয়েতনামের হো চি মিন সিটি, থাইল্যান্ডের ক্রাবি, মালয়েশিয়ার ল্যাংকাউই এবং কম্বোডিয়ার সিয়েম রিপ রুটে সাময়িকভাবে উড়ান বন্ধ থাকবে। পরিস্থিতির ভালো হলে নির্ধারিত সময়ের আগেই পরিষেবা পুনরায় চালু করা হতে পারে বলেও জানানো হয়েছে। বিমান সংস্থার দাবি, আগামী ত্রৈমাসিকে এই রুটগুলিতে যাত্রী চাহিদা তুলনামূলকভাবে কম থাকার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি, দীর্ঘতর উড়ানপথ এবং ব্যয় বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।

আরও খবর : আয়ের ভুল হিসাব, ১৫.১৫ লক্ষ কোটির গরমিল! প্রশ্নের মুখে এই সংস্থা

বিশেষজ্ঞদের মতে, ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব শুধু জ্বালানির বাজারেই নয়, আন্তর্জাতিক বিমান পরিবহণ ক্ষেত্রেও পড়ছে। বিভিন্ন দেশের আকাশসীমা এড়িয়ে বিকল্প পথে উড়ান পরিষেবা চালাতে গিয়ে খরচ বেড়েছে। তারই প্রভাব পড়েছে ইন্ডিগোতে (Indigo)।

উল্লেখ্য, কয়েকদিন আগেই বাড়তি জ্বালানি খরচ ও আন্তর্জাতিক আকাশপথের সীমাবদ্ধতার কারণে ম্যানচেস্টার রুটেও পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল ইন্ডিগো। বর্তমান পরিস্থিতিতে বিমান পরিবহণ শিল্পের ওপর বাড়তে থাকা আর্থিক চাপ সামাল দিতেই একের পর এক রুট পুনর্বিন্যাসের পথে হাঁটছে সংস্থাটি।

দেখুন অন্য খবর :

Latest News

মৃত্যুর আগে ছেলেকে একবার দেখতে চেয়েছিলেন মা, হল না দেখা! মৃত্যুর পর ৫ ঘণ্টার প্যারোলে চিন্ময় কৃষ্ণ দাস

কলকাতা: ছেলেকে শেষবার চোখের দেখা দেখার ইচ্ছা ছিল মায়ের। কিন্তু সেই ইচ্ছা পূরণ হল না। দীর্ঘদিন ধরে জেলে বন্দি বাংলাদেশের...

More Articles Like This