35 C
Kolkata

মাসে ২ লক্ষ টাকার টোপে রুশ সেনায় ভারতীয়রা! যুদ্ধে মৃত ৪৯, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Must Read

নয়াদিল্লি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine Conflict) ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে আনল কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টে (Supreme Court) মোদি সরকার জানিয়েছে, রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৯ জন ভারতীয়। এখনও শতাধিক ভারতীয় রাশিয়ার সেনাবাহিনীতে আটকে রয়েছেন বলেও আদালতে জানিয়েছে বিদেশমন্ত্রক।

বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী, মোট ২১৭ জন ভারতীয় রুশ সেনায় নাম লিখিয়েছিলেন। তাঁদের মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়েছে। ৬ জন এখনও নিখোঁজ। এছাড়া ২৩ জন ভারতীয়র খোঁজও পাওয়া যাচ্ছে না। বাকি ১৩৯ জনকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে কেন্দ্র। অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি আদালতে জানান, ইতিমধ্যেই ৪৮ জন ভারতীয়কে দেশে ফেরানোর জন্য বিমানের টিকিট দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইবোলা আতঙ্কে কঙ্গো-উগান্ডা সফরে সতর্কতা, ভারতীয়দের জরুরি বার্তা দিল কেন্দ্র

কিন্তু কেন রুশ সেনায় যোগ দিচ্ছেন ভারতীয়রা? কেন্দ্রের দাবি, মোটা অঙ্কের বেতন এবং নানা সুযোগসুবিধার লোভ দেখানো হচ্ছে। রাশিয়ার তরফে ৫ হাজার ডলার সাইনিং বোনাস এবং প্রতি মাসে আড়াই হাজার ডলার বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ টাকার কাছাকাছি। পাশাপাশি দ্রুত রুশ নাগরিকত্ব, অন্যান্য সুবিধা এবং মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণের আশ্বাসও দেওয়া হয়েছে।

মূলত চাকরির খোঁজে থাকা তরুণদের টার্গেট করেই এই নিয়োগ চলছে বলে মনে করছে কেন্দ্র। গত বছর বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছিলেন, ২০২ জন ভারতীয় রুশ সেনায় যোগ দিয়েছিলেন এবং তাঁদের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছরে সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯-এ।

চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে রুশ সেনাবাহিনীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই কারণেই বিদেশিদের নিয়োগে জোর দিয়েছে মস্কো। যদিও ভারতের অনুরোধে বহু ভারতীয়কে ইতিমধ্যেই রুশ বাহিনী থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।

Latest News

সিদ্ধান্ত বদল, টানা ৫ দিন বন্ধ থাকছে না স্টেট ব্যাঙ্ক

ওয়েব ডেস্ক : একাধিক দাবিতে আগামী ২৫ ও ২৬ মে ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছিল অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া...

More Articles Like This