24 C
Kolkata

ভাল্লুকের হামলায় কানাডায় মৃত্যু হল ভারতীয় যুবকের

Must Read

ওয়েব ডেস্ক : ভাল্লুকের (Bear) হামলায় প্রাণ হারালেন মিক্সড মার্শাল আর্টের উঠতি ভারতীয় খেলোয়াড় ঋষিকেশ কোলোথ (Rishikesh Koloth)। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে কানাডায় (Canada)। ওই যুবকের বয়স ২৭ বলে জানা যাচ্ছে। ভাল্লুকের হামলায় গুরুতর জখম হয়েছিলেন তিনি। অতিরিক্ত রক্তপাতের জেরে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, তিন বছর আগে কানাডায় (Canada) গিয়েছিলেন ঋষিকেশ। সেখানে দাদার সঙ্গে মার্শালাটের প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি একটি সংস্থায় চুক্তি ভিত্তিক কাজ করতেন। উত্তর সাসকাচোয়ানের প্রত্যন্ত অঞ্চলে ইউরোনিয়ম খনির অনুসন্ধান চালাচ্ছে কানাডা সরকার। সেখানেই কাজ করতেন তিনি। সূত্রের খবর, ভাল্লুকটি হঠাৎ হামলা চালায় ঋষিকেশের উপরে। সেই সময় সেখানে ইউরেনিয়াম অনুসন্ধান প্রকল্পের কাজে যুক্ত থাকা এক কর্মী ওই প্রাণীটিকে গুলি করে মেরে ফেলে। এ কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ওই যুবকের।

আরও খবর : ভূমিকম্প বিধ্বস্ত নেপালে স্কুল নির্মাণ করবে ভারত!

ইউরেনিয়ামএক্স ডিসকভারি কর্পোরেশনের সিইও এসেন বোল্ডখু জানিয়েছেন, এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের নিরাপত্তা আমাদের অধিকার। তবে প্রশ্ন উঠেছে, নিরাপত্তার গাফিলতির কারণেই কি ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে?

এদিকে ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। অর্জুনের দাদা বলেছেন, পেন্টিকটনের স্কোডেন মার্শাল আর্ট থেকে প্রশিক্ষণ নিচ্ছিল। কিন্তু এমনভাবে সব যে শেষ হয়ে য়াবে তা ভাবতে পারিনি। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে কানাডিয়ান মাউন্টেড পুলিশ (Police) (আরসিএমপি) এবং সাসকাচোয়ান করোনাস সার্ভিস।

দেখুন অন্য খবর :

Latest News

মন্দির নাকি পার্টি অফিস নির্মাণ? বচসা থেকে দ্বন্দ্ব, হুলুস্থুল কাণ্ড গঙ্গারামপুরে

দক্ষিণ দিনাজপুর: মন্দির নির্মাণ (Temple Building) না বিজেপির পার্টি অফিস (BJP Party Office) গড়ে তোলা হবে, তা নিয়ে বিজেপির...

More Articles Like This