ওয়েব ডেস্ক : ভারতের (India) বিরুদ্ধে হামলার মতো কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ২৩ জনকে ‘জঙ্গি’ (Terrorist) হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার (Indian Government)। সাম্প্রতিক সময়ে একসঙ্গে এতজনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার ঘটনা সন্ত্রাসবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Ministry of Home Affairs) দাবি, জইশ-ই-মহম্মদ , লস্কর-ই-তইবা এবং তাদের সহযোগী জঙ্গি সংগঠনগুলির নেতৃত্ব, অর্থ জোগান, অস্ত্র সরবরাহ, জঙ্গি নিয়োগ এবং সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের নেটওয়ার্ক ভেঙে দিতেই এই পদক্ষেপ করা হয়েছে। সরকারের মতে, তালিকাভুক্ত অধিকাংশ জঙ্গি বর্তমানে পাকিস্তান বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
জানা যাচ্ছে, জইশ-ই-মহম্মদের শীর্ষ সদস্য মাসুদ ইলিয়াস কাশ্মীরি-র বিরুদ্ধে জঙ্গি (Terrorist) নিয়োগ, প্রশিক্ষণ এবং ভারতে অনুপ্রবেশ করানোর অভিযোগ রয়েছে। ২০২২ সালের সুনজওয়ান হামলার সঙ্গেও তাঁর যোগের দাবি করেছে কেন্দ্র। একইভাবে মোহাম্মদ মুসাদ্দিক -কে জইশের অন্যতম গুরুত্বপূর্ণ হ্যান্ডলার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশ করানো সহ একাধিক অভিযোগ রয়েছে তালিকায় থাকা মুফতি মহম্মদ আসগর খান-এর বিরুদ্ধে ২০১৬ সালের নাগরোটা সেনা শিবিরে হামলার অন্যতম মূলচক্রী হওয়ার অভিযোগ এনেছে কেন্দ্র। একই হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে আবদুল্লা জেহাদি-র বিরুদ্ধেও।
আরও খবর : প্রবল বর্ষণে বিপর্যস্ত হিমাচল, ধস-হড়পা বানে মৃত ১৪
লস্কর-ই-তইবার সদস্য ফিরদৌস আহমেদ ভাট-এর বিরুদ্ধে বিদেশি জঙ্গিদের ভারতে প্রবেশে সহায়তা করা এবং অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের অভিযোগ রয়েছে। পাকিস্তানে অবস্থানকারী হারুন রশিদ গনাই -এর বিরুদ্ধে যুবকদের জঙ্গি দলে নিয়োগ এবং হামলার জন্য অস্ত্রের ব্যবস্থা করার অভিযোগও এনেছে সরকার।
এ ছাড়াও বিলাল আহমেদ মির, আবিদ কিউয়ুম লোন, নাজির আহমেদ গুজ্জর, আবদুল রউফ, আশফাক আহমেদ, ওওয়াইস ফারুক, হাফিজ আবদুল শাকুর, গুলাম ফরিদ, হাফিজ খালিদ ওয়ালিদ, মাওলানা সইফুল্লাহ খালিদ, মহম্মদ ইয়াকুব, মাওলানা ইউসুফ তাইবি, কারি ইয়াকুব শেখ, রানা ইফতিকার, ওয়াসিম নূর জাট, মহম্মদ শহিদ ফৈসল এবং মাওলানা ইমদাদ উল্লাহ মাক্কির বিরুদ্ধেও সন্ত্রাসে অর্থ জোগান, জঙ্গি ষড়যন্ত্র, লজিস্টিক সহায়তা, অনুপ্রবেশ এবং হামলার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ তুলে তাঁদেরকে ‘ঘোষিত জঙ্গি’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
দেখুন অন্য খবর :
