উত্তরপ্রদেশে হাড়হিম করা ঘটনা ! তদন্তে পুলিশ

Must Read

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttarpradesh) আগ্রায় (Agra) এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনায় সামনে এল শিউরে ওঠার মতো তথ্য। স্বামীকে খুন করার পর তাঁর দেহ বাড়ির বাথরুমের মেঝের নীচে পুঁতে রাখার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনায় তাকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)। জানা যাচ্ছে, অভিযুক্তের নাম রুবি। প্রায় দেড় মাস ধরে নিখোঁজের তদন্ত চালানোর পর পুলিশ এই চাঞ্চল্যকর ঘটনার হদিশ পায়।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম সুরেন্দ্র শর্মা। প্রায় ৪৫ দিন আগে তিনি নিখোঁজ হন। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ (Police)। তদন্ত চলাকালীন রুবি নিজেও স্বামীকে খোঁজার কাজে সহযোগিতা করছেন বলে দেখানোর চেষ্টা করেন। এমনকি প্রতিবেশীদের সামনে কান্নাকাটি করে নিজেকে উদ্বিগ্ন স্ত্রীর পরিচয় দিতেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে রুবির বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। সুরেন্দ্রর ভাই পুলিশের কাছে সন্দেহ প্রকাশ করার পর তদন্তের মোড় ঘুরে যায়। এরপর বাড়িতে তল্লাশি চালিয়ে বাথরুমের মেঝেতে নতুন করে প্লাস্টার করা অংশ নজরে আসে তদন্তকারীদের।

আরও খবর : প্রবল বর্ষণে বিপর্যস্ত হিমাচল, ধস-হড়পা বানে মৃত ১৪

পুলিশ (Police) শ্রমিক ডেকে বাথরুমের মেঝে ভাঙতেই মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয় সুরেন্দ্র শর্মার দেহ। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে খুন করা হয়েছে ও মৃত্যুর সঠিক কারণ জানতে ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। তদন্তকারী আধিকারিকদের প্রাথমিক অনুমান, এত বড় ঘটনা একা রুবির পক্ষে ঘটানো কঠিন হতে পারে। তাই দেহ গোপন করা বা মেঝের নীচে পুঁতে রাখতে অন্য কেউ সাহায্য করেছিল কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশেই আলোড়ন ফেলেছিল বহুল চর্চিত ‘ব্লু ড্রাম’ হত্যাকাণ্ড। সেই ঘটনায় এক প্রাক্তন নৌ-অধিকর্তাকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে সিমেন্ট ভর্তি নীল ড্রামের মধ্যে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছিল তাঁর স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে। আগ্রার এই ঘটনাও সেই ঘটনার স্মৃতি ফের একবার উস্কে দিল।

দেখুন অন্য খবর :

Latest News

স্বেচ্ছাবসর নিয়েই অসম উপনির্বাচনে বিজেপির টিকিট পেলেন প্রাক্তন আইএএস

ওয়েব ডেস্ক: অসমের (Assam) নগাঁও (Nagaon) লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে প্রাক্তন আইএএস আধিকারিক দেবাশিস শর্মার (Debashis Sharma) নাম...

More Articles Like This