28.8 C
Kolkata

‘পুলিশদের বলেছি, কল রেকর্ডস, হোয়াট্‌সঅ্যাপ চ্যাট জমা দিতে হবে’, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Must Read

ওয়েব ডেস্ক : ক্ষমতায় এসেই আরজি করের ফাইলস খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই ঘটনায় বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তদের সাসপেন্ড করেছেন তিনি। এই ঘটনা ফলতার (Falta) সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আক্রমণ করলে তিনি।

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘অভয়ার ঘটনায় আগের মুখ্যমন্ত্রীর ইশারার কথায় যাঁরা প্রমাণ লোপাট করেছেন, আগের হেরো মুখ্যমন্ত্রীর কথায় যাঁরা ঘুষ দিতে গিয়েছিলেন, তাঁরা সাসপেন্ড। এখানেও ছাড়া হবে না। ডায়মন্ড হারবার (Diamond Harbour) পুলিশদের বলেছি, কল রেকর্ডস, হোয়াট্‌সঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএ-এর কথায় যাঁরা ডায়মন্ড হারবার, ফলতার মানুষদের উপরে অত্যাচার করেছেন, আমি— শুভেন্দু অধিকারী— সব বার করব।’’

আরও খবর : পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী, নতুন বোর্ড কবে তৈরি হবে?

শুভেন্দু (Suvendu Adhikari) এদিন আরও আক্রমণ করে বলেছেন, ‘‘মাননীয় ভাইপোবাবু, কাল পুরসভা থেকে তথ্য আনলাম। কলকাতায় ২৪টি সম্পত্তি রয়েছে। পুলিশকে বলেছি খাতা-পেন নিয়ে বসুন। যত অভিযোগ হয়েছে, পদক্ষেপ করুন। কোনও গুন্ডা এলাকায় থাকবে না।’’

এদিন ফলতায় যাওয়ার আগে ডায়মন্ড হারবারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেখানে ডায়মন্ড হারবার পুলিশ জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আইনশৃঙ্খলা নিয়েও বৈঠক হয়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এ নিয়ে সরকারি ভাবে বিজ্ঞপ্তি দেওয়া হবে। পাশাপাশি, তোলাবাজির অভিযোগ পেলে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

জমির খতিয়ান ও দাগের তথ্য পেতে আর লাগবে না আবেদন ফি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : রাজ্যের জমির মালিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার তিনি জানান, এবার...

More Articles Like This