মুর্শিদাবাদ: লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Bhandar) প্রকল্পে দুর্নীতির (Corruption) অভিযোগে এবার বড়সড় পদক্ষেপ পুলিশের। ডোমকল পঞ্চায়েত সমিতির (Domkal Panchayat Samiti) তৃণমূল (TMC) পরিচালিত সভাপতি শাহানা বিশ্বাসের স্বামী শরিফুল ইসলামকে গ্রেফতার (Arrest) করল পুলিশ। অভিযোগ, একটি সিএসপি ব্যাংকিং কেন্দ্রকে হাতিয়ার করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারবার চালাত শরিফুল।
শুক্রবার অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। শনিবার দুপুরে প্রথমে শরিফুল ইসলামকে আটক করে ডোমকল থানার পুলিশ। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। সরকার পরিবর্তনের পর বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে লক্ষীর ভান্ডার কাণ্ডে উঠে আসে শরিফুল ইসলামের নাম। তদন্তে মিলেছে একাধিক গুরুত্বপূর্ণ সূত্র। সেই সূত্র ধরেই শুরু হয় অভিযান এবং শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
আরও পড়ুন: পুলিশের জালে তৃণমূলের ‘তোলাবাজ’ নেতা! গ্রেফতারির সময় উঠল ‘চোর চোর’ স্লোগান
রবিবার তাকে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, এই দুর্নীতি চক্রের নেপথ্যে আর কারা জড়িত, সেই তথ্য জানতে অভিযুক্তকে ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ডোমকলে এই গ্রেফতারিকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে আর কারা জড়িত, তদন্তে সামনে আসে কি না এখন সেদিকেই নজর প্রশাসন ও রাজনৈতিক মহলের।
দেখুন আরও খবর:
