হরমুজে সংঘাতের মাঝেও ভারতীয় নাবিকদের সুরক্ষায় কী করল কেন্দ্র?

Must Read

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে যখন হরমুজ প্রণালী (Strait of Hormuz) ঘিরে আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখনও দেশের জ্বালানি ও জরুরি পণ্যের সরবরাহ সচল রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। সংসদে পেশ করা তথ্য অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভারতমুখী ৬০টি পণ্যবাহী জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চল থেকে ৩,৯৭২ জন ভারতীয় নাবিককে (Indian sailor) দেশে ফিরিয়ে আনা হয়েছে।

জাহাজ মন্ত্রকের তথ্য অনুযায়ী, নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা চালু রাখা হয়েছিল বিশেষ কন্ট্রোল রুম। সেখানে নাবিক ও তাঁদের পরিবারের কাছ থেকে ১৫,৭৭১টি ফোন এবং ৩৬,৪৯৯টি ই-মেল আসে।

আরও খবর :  ডিএ মামলায় ফের বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, ১৮ অগস্টে গুরুত্বপূর্ণ শুনানি

আরও জানানো হয়েছে, সংঘাতের জেরে এখনও পর্যন্ত ১৬ জন ভারতীয় নাগরিকের (Indian sailor) মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন ছিলেন নাবিক। মৃতদের পরিবারকে ‘সিফেয়ারার্স ওয়েলফেয়ার ফান্ড সোসাইটি’-র মাধ্যমে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়াও যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াতকারী জাহাজে নতুন করে ভারতীয় নাবিক নিয়োগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নাবিক ও তাঁদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, মনোবিদদের মাধ্যমে কাউন্সেলিং এবং জরুরি পরিস্থিতিতে ডিজি কমিউনিকেশন সেন্টারের সহায়তা—সব মিলিয়ে পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

Latest News

দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আশ্চর্য! ওই...

More Articles Like This