11.7 C
New York

অসমের মুখ্যমন্ত্রী পদে ফের হিমন্ত বিশ্বশর্মা! শপথে থাকতে পারেন প্রধানমন্ত্রী

Must Read

ওয়েবডেস্ক-  অসমের (Assam)  পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মাই (Himanta Biswa Sarma) । রবিবার আনুষ্ঠানিকভাবে অসমের বিধানসভায় পরিষদীয় দলের নেতা হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। এর পরেই লোকভবনে যান হিমন্ত। অসমের বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ-র পরিষদীয় দলের নেতা হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। এর লোকভবনে গিয়ে রাজ্যপাক লক্ষ্ণণপ্রসাদ আচার্যের সঙ্গে দেখা করে সরকার গঠনের আর্জি জানান।

আগামী মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী শপথ নিতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা। তাঁর এই শপথগ্রহণে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এনডিএ-এর পরিষদীয় দলের নেতা হিসেবে তাঁকে বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে ধন্যবাদ জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। আগামী পাঁচ বছর অসমের উন্নয়নমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন-  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন থালাপথি বিজয়

এই নিয়ে টানা তৃতীয়বার অসমে বিধানসভা ভোটে জয়ী হয়েছেন বিজেপি। ১২৬ আসনের অসম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৭৬টি আসন। বিজেপি ৮২টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পায়। আর এনডিএ জিতেছে ১০২টি আসন।

 

Latest News

পুদুচেরির মুখ্যমন্ত্রী হচ্ছেন এন রঙ্গস্বামী,  আনুষ্ঠানিকভাবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি

ওয়েবডেস্ক-   পুদুচেরির (Puducherry)  মুখ্যমন্ত্রী (CM) হচ্ছেন এন রঙ্গস্বামী (N Rangaswamy)  । তাঁকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু (President...

More Articles Like This