পুরুষ তদন্তকারী আধিকারিক সরিয়ে মহিলা আধিকারিক নিয়োগের নির্দেশ হাইকোর্টের

0
19

ওয়েবডেস্ক-  অপহরণের একটি মামলায় (kidnapping case)  পুরুষ তদন্তকারী আধিকারিককে (Male investigating officer ) সরিয়ে মহিলা আধিকারিককে (Female officer)  নিযুক্ত করার নির্দেশ  দিল হাইকোর্ট (High Court) ।

বিচারপতি হীরন্ময় ভট্টাচাৰ্যর (Justice Hiranmoy Bhattacharya)  নির্দেশ,

*  ডায়ামণ্ড হারবার পুলিশ জেলার এসপিকে তদন্তের উপর নজরদারি করতে হবে ।

* পুলিশ এলাকার উপর নজরদারি করবে।

*  এরা কোন অভিযোগ করলে এসপি কে তাঁদের বক্তব্য শুনে অবিলম্বে পদক্ষেপ করতে।

* আক্রান্ত মেয়েটি লিলুয়ায় থাকে এই ঘটনার পর।

* মেয়েটি যদি বজবজ ফিরতে চায় তাহলে থানার ওসি ও আইসিকে জানাতে হবে তারা পদক্ষেপ করবে।

* তদন্ত স্বচ্ছ হতে হবে যাতে সে ভরসা পায় সত্যি তদন্ত হচ্ছে বলে।

ফলে হাইকোর্টের নির্দেশের পর এবার থেকে ডায়ামণ্ড হারবার পুলিস জেলার পুলিস সুপারকে তদন্তের উপর সরাসরি নজরদারি করতে হবে।

আরও পড়ুন- প্রার্থী হতে আগ্রহী? ড্রপবক্স বসাল তৃণমূল

মামলাকারীর অভিযোগ,  ১ ফেব্রুয়ারি যেদিন তাকে কিডন্যাপ করা হয়। ১ তারিখে বাবাকে নিয়ে বজবজ থানায় যায়। বজবজ থানা এফআইআর নেয়নি। ৩ তারিখ মা’ কে নিয়ে ফের এফআইআর করতে গেলে লঘু ধারায় এফআইআর  হয়। অভিযুক্ত হেম যাদব থানায় ওদের হুমকি দেয় এবং অভিযোগ তুলে নেওয়ার হুমকি দেয়। তদন্তকারী আধিকারিক সেই সময় সেখানে ছিল এবং কোনও পদক্ষেপ করেনি। ৩ তারিখের ঘটনার পর বিষ খেয়ে আত্মহত্যার  চেষ্টা করে সে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here