ইরানে ভেঙে পড়া মার্কিন যুদ্ধ বিমান এফ১৫-ই পাইলটকে উদ্ধার, নিখোঁজ আরও একজন

Must Read

ওয়েবডেস্ক-   ঘুম উড়েছে আমেরিকার (America) ! ফের ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান (US Fighter Jet) । দক্ষিণ পশ্চিম ইরানে ধবংস হয়েছে আমেরিকার একটি এফ১৫ই যুদ্ধবিমান (US F15E) । এই যুদ্ধ বিমানে থাকা একজন পাইলটকে (Pilot) মার্কিন বাহিনী উদ্ধার করেছে বলে দাবি করা হয়েছ। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে দ্বিতীয় একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং এর পাইলটকে উদ্ধার করা হয়েছে।

দ্বিতীয় পাইলটের এখনও কোনও খোঁজ নেই। পাঁচ সপ্তাহের এই যুদ্ধে ইরানের গুলিতে ভূপাতিত হওয়া প্রথম মার্কিন যুদ্ধ বিমানটি ছিল এফ-১৫ই। আমেরিকার ভেঙে পড়া বিমানের পাইলটকে ধরতে ইরানের বাহিনী অভিযান শুরু করেছে।

আরও পড়ুন-  আমেরিকার আঁতে ঘা! ভূপাতিত F-35, গ্রেফতার পাইলট! ফের ঘুম উড়বে ট্রাম্পের? দেখুন বড় খবর

ইরানি মিডিয়ার তরফ থেকে খবর, সাধারণ ইরানিদের কাছে আবেদন করা হয়েছে, যাতে তারা মার্কিন পাইলটকে খুঁজে আইআরজিসিকে সাহায্য করে। মার্কিন পাইলটকে ধরে ইরানের পুলিশ বা সেনার হাতে তুলে দেওয়া হলে ওই ব্যক্তিকে পুরস্কৃত করার কথাও ঘোষণা করা হয়েছে বলে দাবি ইরানি মিডিয়া সূত্রে।

জানা গেছে, মার্কিন বিমানটি ইরানের দক্ষিণ পশ্চিমের কোহগিলুয়েহ ও বোয়েব আহমাদ প্রদেশে ভেঙে পড়ে। এই প্রদেশটি আয়তন ১৫৫০০ বর্গ কিলোমিটার। প্রদেশটি চারদিক পাহাড় দিয়ে ঘেরা ও গ্রামীণ জনপদই বেশি। এর পাশের অঞ্চল চাহারমহল বা বকতিয়ারি প্রদেশেও সেই পাইলট পড়ে থাকতে পারে অনুমান করা হচ্ছে। এই পরিস্থিতিতিতে সেই প্রদেশের বাসিন্দারের ওই পাইলটের খোঁজ করতে বলা হয়েছে।

 

 

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This