28.7 C
Kolkata

জেলায় জেলায় হাঁসফাঁস গরম,স্বস্তি দিল কালবৈশাখী!কলকাতাতেও কমলা সতর্কতা

Must Read

কলকাতা: তীব্র দহনের মাঝেই স্বস্তির কালবৈশাখী (Kalbaisakhi)। দুপুরের পর থেকেই ঝাড়খণ্ড-ওড়িশা থেকে বাংলার আকাশে ঢোকে বজ্রগর্ভ মেঘ। আর তাতেই একটানা তীব্র গরমের মাঝে খানিক স্বস্তি। বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ স্বস্তির বৃষ্টির (Thunderstorms Rain) জেরে একধাক্কায় নামল তাপমাত্রার পারদ। তীব্র দহনজ্বালা থেকে সাময়িক মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী।

বুধবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তনের আলিপুর আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাসকে সত্যি করে বুধবার দুপুরের পর মেঘ জমেছিল কলকাতার আকাশে বিকেলের পরই কালবৈশাখীর দেখা মেলে সঙ্গে বৃষ্টি। বাঁকুড়া জেলায় গত কয়েকদিন ধরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছিল। চড়া রোদের দাপটও ছিল। তবে বুধবার বিকেলে আচমকাই ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। হালকা ঝোড়ো বাতাসের সঙ্গে শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। একই ছবি দেখা গিয়েছে পুরুলিয়াতেও।এদিন দুপুর গড়াতেই মেঘ কালো করে ধেয়ে আসে কালবৈশাখী। আসানসোলেও বুধবার দিনভর ছিল তীব্র গরম। তবে বিকালের পর আকাশ মেঘলা হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস হলেও বৃষ্টির পর পারদ নেমে দাঁড়ায় ২৬ ডিগ্রিতে।আবহাওয়া দফতর জানিয়েছে, রাতে বৃষ্টির সম্ভাবনা ২০ শতাংশে নেমে এলেও আকাশ মূলত মেঘলা থাকবে।অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই বিকেল থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। বাদ যায়নি বর্ধমানও। সেখানেও শেষ বিকেলে আকাশ কালো করে ধেয়ে আসা কালবৈশাখীয ঝড় ও বৃষ্টির দাপটে আবহাওয়া এখন অনেকটাই মনোরম হয়ে উঠেছে।

আরও পড়ুন: সরকারি বাসে মহিলাদের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত, কী কী পদক্ষেপ

কলকাতা সহ (Kolkata Weather) দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সমস্ত জেলাতেই শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ভারী বর্ষণের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি হবে আগামী দু’তিন দিন। তাতে তাপমাত্রা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। গরমে মিলবে স্বস্তি। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পুরুলিয়ায় ঝড়বৃষ্টি চলছে। কলকাতাতেও বুধবার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানের কিছু কিছু এলাকায়। এ ছাড়া, পশ্চিম বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। দক্ষিণবঙ্গ জুড়েই কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

Latest News

সই জালিয়াতি মামলায় সাড়ে ৮ ঘণ্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরলেন অভিষেক

ওয়েব ডেস্ক : বিধানসভার সই জালিয়াতি মামলায় (Signature forgery case) সাড়ে ৮ ঘণ্টা পর ভবানীভবন থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This