হালিশহরের ঘটনার পর মমতার উদ্দেশে কী অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

Must Read

ওয়েব ডেস্ক : হালিশহরে (Halishahar) রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গাড়িতে হামলার ঘটনা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সোমবার সেই প্রসঙ্গে মমতার নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কোথাও যাওয়ার আগে সময়মতো পুলিশকে সফরের কথা জানালে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

সোমবার হালিশহরে মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের বাড়িতে যান শুভেন্দু (Suvendu Adhikari)। সেখান থেকে বেরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি অনুরোধ করেন, ভবিষ্যতে কোনও জায়গায় যাওয়ার আগে পুলিশকে যেন জানানো হয়। কলকাতার সিপি, ডিআইজি বা নিজের পছন্দের কোনও পুলিশ আধিকারিককে সফরের কথা জানাতে পারেন মমতা, এমনই জানান শুভেন্দু। পুলিশ সেই মতো নিরাপত্তার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন তিনি।

আরও খবর : দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগের আশঙ্কা, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

রবিবার বিরজু কেওটের মৃত্যুর খবর পেয়ে হালিশহরে গিয়েছিলেন মমতা। অভিযোগ, সেখানে তাঁর গাড়ি লক্ষ্য করে জল, কাদা, পাথর ও জুতো ছোড়া হয়। তাঁকে উদ্দেশ্য করে ‘চোর’, ‘ডাকাতরানি’ স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে।

সোমবার অবশ্য বিষয়টি নিয়ে নমনীয় সুরে কথা বলেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর দাবি, ‘‘নিরাপত্তায় কোথাও কোনও গাফিলতি নেই। আপনাকে ঘিরে যা হয়েছে, তা স্থানীয় পুলিশের সমস্যা। আর আমাদের বিধায়ক খবর পেয়েই পুলিশের মাধ্যমে পরিস্থিতি সামলেছে” এর পর মমতার উদ্দেশ্যে শুভেন্দু অনুরোধ করে বলেন, “আপনাকে আমি পরামর্শ ঠিক দেব না। অনুরোধ করছি, আপনি যেখানে খুশি যাবেন। কিন্তু তার আগে সময়মতো পুলিশকে জানাবেন। পুলিশ প্রয়োজনমতো যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করবে।”

Latest News

বেলাগাভিতে আগুনে একই পরিবারের ৬ জনের মৃত্যু, বিস্ফোরণের আগে বালতি হাতে সন্দেহভাজন ব্যক্তি! তদন্তে পুলিশ

ওয়েব ডেস্ক : কর্নাটকের (Karnataka) বেলাগাভিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জনের মৃত্যুর ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে। চাভহাট...

More Articles Like This