গ্রেটার নয়ডায় একই পরিবারের ৫ জনের রহস্যমৃত্যু, মৃত তিন শিশুও

Must Read

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় (Noida) একই পরিবারের পাঁচ সদস্যের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন এক দম্পতি এবং তাঁদের তিন সন্তান। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ (Police)। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার তদন্তে নেমেছে ফরেনসিক দল এবং খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম মহেশ (৩৭), তাঁর স্ত্রী ললিতা (৩৫), দুই ছেলে লাড্ডু (১১) ও সাক্ষাৎ (৩) এবং মেয়ে মিষ্টি (৭)। গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকায় এই ঘটনা ঘটেছে। শনিবার সকালে পরিবারের এক শিশু পরীক্ষার জন্য ঘুম থেকে না ওঠায় বিষয়টি প্রথম নজরে আসে। পরে পাঁচজনের মৃত্যুর খবর সামনে আসে।

আরও খবর :  ইন্টারনেট ব্যবহারের অধিকার শিশুদেরও মৌলিক অধিকার, বয়সের ভিত্তিতে নিষেধাজ্ঞায় নারাজ সুপ্রিম কোর্ট

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ওই পরিবার রাতের খাবার খেয়েছিল। প্রতিবেশীদের দাবি, রাতে তাঁরা নুডলস খেয়েছিলেন। পরিবারের এক সদস্যের মায়ের রান্না করা নুডলস খাওয়ার পরেই এই ঘটনা ঘটেছে বলেও দাবি করেছেন প্রতিবেশীরা। তবে খাবারের সঙ্গে মৃত্যুর সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও প্রমাণিত হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ, উচ্চপদস্থ আধিকারিক, অ্যাম্বুল্যান্স, ফরেনসিক দল এবং খাদ্য সুরক্ষা দফতরের কর্মীরা। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষার ফল সামনে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের অভিযোগও সামনে এসেছে। প্রতিবেশীদের দাবি, মহেশের পরিবারের সঙ্গে তাঁর মায়ের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। তাঁদের আরও দাবি, সম্পত্তি মেয়ের নামে লিখে দেওয়ার পর মহেশের পরিবারকে বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। মৃত্যুর সঙ্গে এই বিবাদের কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও তদন্ত চলছে।

Latest News

২৪ ঘণ্টা পর জামিন পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, ৫০ হাজার টাকার বন্ডে মুক্তির নির্দেশ আদালতের

ওয়েব ডেস্ক : প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর আদালতের নির্দেশে মুক্তি পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে...

More Articles Like This