ডিলিমিটেশন বিলের আগে ইন্ডি জোটে চাপ বাড়াল ডিএমকে

Must Read

ওয়েব ডেস্ক : ‘বিশ্বাসঘাতক’ কংগ্রেসের সঙ্গে আর কোনও কর্মসূচিতে অংশ নিতে রাজি নয় ডিএমকে (DMK)। এসআইআর বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কংগ্রেসের (Congress) সঙ্গে দূরত্ব আরও স্পষ্ট করল এম কে স্ট্যালিনের দল। শনিবার দলের সাংসদদের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, এসআইআর বাতিল এবং ব্যালট পেপার ফিরিয়ে আনার দাবিতে প্রস্তাব গৃহীত হয়েছে। পাশাপাশি ককরোচ জনতা পার্টি-সহ বিভিন্ন ছাত্র ও যুব আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়েছে।

ডিএমকের (DMK) অভিযোগ, ছাত্র ও যুবদের আন্দোলন জোরদার হওয়ার পর সেই প্রতিবাদকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে কংগ্রেস। বিভিন্ন রাজ্যে এসআইআর নিয়ে কংগ্রেসের অবস্থানেও অসঙ্গতি রয়েছে বলে দাবি স্ট্যালিনের দলের। তামিলনাড়ুর শাসক দল টিভিকে-কেও এই ইস্যুতে দ্বিচারিতার অভিযোগে নিশানা করেছে ডিএমকে। দলের বৈঠকে স্পষ্ট করা হয়েছে, এসআইআরের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলির আন্দোলনের পাশে থাকবে ডিএমকে। তবে ককরোচ জনতা পার্টির সঙ্গে সরাসরি জোটের বিষয়ে এখনই কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি। ডিএমকে সাংসদ এ রাজা জানিয়েছেন, সিজেপি এখনও রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেনি। অন্যদিকে, দলের সাংসদ কানিমোঝি করুণানিধি ছাত্র আন্দোলনে যোগ দিয়ে যুবসমাজের পাশে থাকার বার্তা দিয়েছেন।

আরও খবর :  গ্রেটার নয়ডায় একই পরিবারের ৫ জনের রহস্যমৃত্যু, মৃত তিন শিশুও

আন্দোলনকারীদের আটক করার ঘটনা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন স্ট্যালিন। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-সহ কয়েক জন আন্দোলনকারীকে আটক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি তাঁদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের চেষ্টা আন্দোলনকে আরও জোরদার করবে বলেও মন্তব্য করেছেন তিনি। আন্দোলনকারীদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে ডিএমকে।

এদিকে, সংসদে ডিলিমিটেশন বা লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল পেশের সম্ভাবনাকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখে নতুন বিরোধী সমীকরণ তৈরির চেষ্টা করছে কি না ডিএমকে, তা নিয়ে জল্পনা বেড়েছে। তবে নতুন কোনও জোট চূড়ান্ত হয়েছে, এমন ঘোষণা এখনও সামনে আসেনি।

Latest News

২৪ ঘণ্টা পর জামিন পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, ৫০ হাজার টাকার বন্ডে মুক্তির নির্দেশ আদালতের

ওয়েব ডেস্ক : প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর আদালতের নির্দেশে মুক্তি পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে...

More Articles Like This