Forbidden

You don't have permission to access th1s resource.

নিহত গুগলের ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি আধিকারিক, গ্রেফতার স্বামী - KolkataTV
33.6 C
Kolkata

নিহত গুগলের ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি আধিকারিক, গ্রেফতার স্বামী

Must Read

ওয়েব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় পারিবারিক হিংসার এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন গুগলের ভারতীয় বংশোদ্ভূত সিনিয়র প্রযুক্তি আধিকারিক শীতল রেজেসিয়েন। বাড়িতেই তাঁকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তাঁর ২৩ বছরের ছেলে জেসন রেজেসিয়েন। পুলিশ ইতিমধ্যেই শীতলের স্বামী কির্ক বি রেজেসিয়েনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত স্থানীয় সময় প্রায় ৮টা নাগাদ জর্জিয়ার স্মাইর্না শহরের একটি বাড়ি থেকে গুলির চালানোর খবর আসে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শীতলকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। একই সময়ে বাড়ির বাইরে থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তাঁদের ছেলে জেসনকে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এটি পারিবারিক হিংসার জেরেই ঘটেছে।

আরও খবর : হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, ১১ ভারতীয়র মধ্যে উদ্ধার ১০, এখনও নিখোঁজ ১

তদন্তে জানা গিয়েছে, ৫৬ বছরের কির্ক বি রেজেসিয়েনের বিরুদ্ধে খুন, প্রাণঘাতী হামলা এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের একাধিক অভিযোগ দায়ের হয়েছে। তাঁকে আটক রাখা হয়েছে। কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যের কারণ জানতে তদন্ত চলছে। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শীতল রেজেসিয়েন দীর্ঘ দুই দশকেরও বেশি সময় প্রযুক্তি ক্ষেত্রে কাজ করেছেন। গুগলে যোগ দেওয়ার আগে তিনি হোম ডিপো-সহ একাধিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। সফটওয়্যার প্রযুক্তিতে তাঁর নামে একাধিক পেটেন্ট রয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This