মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর মন্তব্য, গ্রেফতার এক

Must Read

ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) উদ্দেশ্য করে ফেসবুক লাইভে আপত্তিকর ও অশ্লীল মন্তব্য করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল গোবরডাঙা থানার পুলিশ (Police)। অভিযোগ দায়ের করেছিলেন গোবরডাঙা মণ্ডল বিজেপির সহ-সভাপতি শুভম মুখোপাধ্যায়।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পবিত্র সরকারের বিরুদ্ধে শনিবার এফআইআর দায়ের হয়। অভিযোগ, ফেসবুক লাইভে তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করেন। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট লাইভের লিঙ্কও পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আরও খবর : ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর দিল্লিতে মোদি-শাহর দীর্ঘ বৈঠক, বড় সিদ্ধান্তের অপেক্ষা?

তবে গ্রেফতারের (Arrest) পর ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগকারী শুভম মুখোপাধ্যায় বলেন, অভিযুক্ত কোনও পদাধিকারী নন, তবে তাঁকে বিজেপির সমর্থক হিসেবে দেখেছেন। পাশাপাশি তাঁর দাবি, এর আগেও ওই ব্যক্তি বিজেপির একাধিক নেতাকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রকাশ করেছিলেন।

এদিকে, একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে শ্রীলেখার দাবি, পোস্টারটি ছোট হওয়ায় তিনি ঠিক কী ছবি ছিল, তা বুঝতে পারেননি।

দেখুন অন্য খবর :

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This