11.7 C
New York

প্রধানমন্ত্রীর যাত্রাপথে উদ্ধার জিলেটিন স্টিক! মোদিকে খুনের ছক? চাঞ্চল্য বেঙ্গালুরুতে

Must Read

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ঘিরে বড়সড় নিরাপত্তা উদ্বেগ তৈরি হল বেঙ্গালুরুতে (Bengaluru)। প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, সেই পথের ধারে উদ্ধার হয়েছে বিস্ফোরণে ব্যবহৃত জিলেটিন স্টিক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।

পুলিশ সূত্রে খবর, প্রধানমন্ত্রীর কনভয়ের রুটে তল্লাশি চালানোর সময় সন্দেহজনক বস্তু নজরে আসে নিরাপত্তারক্ষীদের। পরে পরীক্ষা করে দেখা যায়, সেটি বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত জিলেটিন স্টিক। সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও বম্ব স্কোয়াড।

আরও পড়ুন: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন থালাপথি বিজয়

ঘটনার পরই তদন্তে নেমে এক সন্দেহভাজন যুবককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে ওই বিস্ফোরক সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে কোনও নাশকতার ছক ছিল কিনা, তাও তদন্ত করে দেখছেন গোয়েন্দারা।

যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে প্রধানমন্ত্রীর উপর হামলার ষড়যন্ত্রের কথা নিশ্চিত করা হয়নি। তবে প্রধানমন্ত্রীকে ঘিরে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় কোনও সম্ভাবনাই উড়িয়ে দিতে চাইছে না প্রশাসন।

সূত্রের খবর, ঘটনায় কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলিকেও জানানো হয়েছে। গোটা এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি আটক যুবকের অতীত ও যোগাযোগও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

Latest News

কালনায় ‘দখল হওয়া’ তৃণমূল পার্টি অফিস ফিরিয়ে দিল বিজেপি কর্মীরা

কালনা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে এবার ব্যতিক্রমী ছবি পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনায় (Kalna)। বিজেপি (BJP) কর্মীদের উদ্যোগেই ফিরিয়ে...

More Articles Like This