দ্বিতীয় দফার আগে ফের ভাঙড়ে উদ্ধার তাজা বোমা! চাঞ্চল্য এলাকায়

Must Read

ওয়েব ডেস্ক : দ্বিতীয় দফার নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে ফের চাঞ্চল্য ছড়াল ভাঙড়ে (Bhangar)। শনিবারের পর রবিবার ফের ভাঙড় বিধানসভা এলাকা থেকে উদ্ধার হল তাজা বোমা। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে উত্তর কাশীপুর থানার অন্তর্গত ছেলেগোয়ালিয়া এলাকায়। এই ঘটনায় তৃণমূলের (TMC) দিকে আঙুল তুলেছে আইএসএফ (ISF)। তবে গোটা অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ একটি তৃণমূল (TMC) কর্মীর বাড়ির পিছনে থাকা বাগানে তল্লাশি চালায়। সেখান থেকে একটি ব্যাগের ভিতর থেকে মোট নয়টি তাজা বোমা উদ্ধার করা হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এলাকায় অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে তৃণমূল কর্মীরাই বোমা মজুত করে রেখেছিল।

আরও খবর : বাংলার তিন পড়ুয়াকে চিঠি দিয়ে ধন্যবাদ মোদি’র! কারণ কী?

তবে, তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাঁদের দাবি, দলকে বদনাম করার জন্য আইএসএফ (ISF) কর্মীরাই রাতের অন্ধকারে বোমা রেখে গিয়েছে এবং তার দায় তৃণমূলের উপর চাপানোর চেষ্টা করছে। তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানার পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

দেখুন অন্য খবর :

Latest News

রাতভর বৃষ্টিতে ফের বিপর্যয়, বালাসনের স্রোতে ভাসল দুধিয়ার সেতু

ওয়েব ডেস্ক : রাতভর বৃষ্টির পর ফের বিপর্যয়ের ছবি উত্তরবঙ্গে (North Bengal)। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে...

More Articles Like This