বন্দুক ছেড়ে হাতে হ্যান্ডলুম, র‍্যাম্পে প্রাক্তন মাওবাদী নেত্রীরা! রায়পুরের ফ্যাশন শোয়ের ভিডিয়ো ভাইরাল

Must Read

কলকাতা: একসময় হাতে থাকত বন্দুক। জঙ্গলের অন্ধকারে কেটে যেত দিন। বস্তারের প্রত্যন্ত এলাকায় মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। সেই অতীত এখন পিছনে ফেলে নতুন জীবনের পথে পা রেখেছেন একদল প্রাক্তন মহিলা মাওবাদী (Maoists)। আর সেই বদলে যাওয়ার ছবিই এবার ধরা পড়ল র‍্যাম্পে। হ্যান্ডলুম শাড়ি পরে ফ্যাশন শোয়ে হাঁটলেন তাঁরা। মুহূর্তে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (Handloom Day)।

ছত্তিশগড়ের রায়পুরে হস্তশিল্প দিবস উপলক্ষে আয়োজিত হয়েছিল ওই ফ্যাশন শো। ভারতীয় হ্যান্ডলুমের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই ছিল অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। সেখানেই শাড়ি পরে র‍্যাম্পে দেখা যায় এক সময়ের মাওবাদী নেত্রীদের। তাঁদের আত্মবিশ্বাসী পদক্ষেপ দেখে হাততালিতে ফেটে পড়েন দর্শকেরা।

আরও খবর : পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির

জানা গিয়েছে, এই মহিলাদের এক সময় বস্তারের জঙ্গলে বিচরণ ছিল। সশস্ত্র মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার পর তাঁরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফেরার পথ বেছে নেন। পুনর্বাসন এবং নতুন জীবনের সেই যাত্রাতেই ধীরে ধীরে বদলেছে তাঁদের জীবনযাপন।

ফ্যাশন শোয়ের মঞ্চে তাঁদের উপস্থিতি সেই পরিবর্তনেরই প্রতীক হয়ে উঠেছে। যে মহিলাদের এক সময় জঙ্গলের সঙ্গে জড়িয়ে দেখা হত, তাঁরাই এ বার রঙিন হ্যান্ডলুম শাড়িতে প্রকাশ্যে র‍্যাম্পে হাঁটলেন। অতীতের পরিচয়ের বদলে নতুন পরিচয় গড়ে তোলার এই ছবিই নজর কেড়েছে।

বস্তার এক সময় দেশের অন্যতম মাওবাদী-প্রভাবিত এলাকা হিসেবে পরিচিত ছিল। গত কয়েক বছরে সেখানে আত্মসমর্পণ, পুনর্বাসন এবং নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে বহু প্রাক্তন মাওবাদী সমাজের মূলস্রোতে ফিরেছেন। তাঁদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার সুযোগ দেওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

র‍্যাম্পে হাঁটার এই ঘটনা তাই নিছক ফ্যাশন শো নয়, অতীতের অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার একটি প্রতীকী ছবি হিসেবেই সামনে এসেছে।

Latest News

পড়ুয়ার কপালের তিলক মুছে দেওয়ার অভিযোগ! কলকাতার স্কুলে বিতর্ক, সাসপেন্ড শিক্ষিকা

কলকাতা:কলকাতার একটি বেসরকারি মিশনারি স্কুলে পড়ুয়ার কপালের তিলক মুছে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্কুলে ঢোকার আগে এক...

More Articles Like This