29.7 C
Kolkata

সেবাশ্রয়ে ‘ভুল চিকিৎসা’, পা হারানো মহিলাকে তলব স্বাস্থ্য ভবনের, অভিষেক-সহ একাধিকের বিরুদ্ধে এফআইআর

Must Read

কলকাতা: সেবাশ্রয় শিবিরে (Sebasroy) চিকিৎসা সংক্রান্ত গাফিলতির অভিযোগ ঘিরে নতুন মোড়। ভুল চিকিৎসার জেরে এক মহিলার পা বাদ যাওয়ার অভিযোগে এবার রাজ্যের স্বাস্থ্য ভবন (Swastha Bhawan) ভুক্তভোগী ও তাঁর পরিবারকে নথিপত্র-সহ হাজির হতে বলেছে। একই সঙ্গে পরিবারের অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তাঁর ব্যক্তিগত সহকারী সুমিত রায়-সহ একাধিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ১১টায় স্বাস্থ্য ভবনে উপস্থিত হয়ে সমস্ত নথি জমা দিতে বলা হয়েছে ওই পরিবারকে। অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে ইঙ্গিত মিলেছে।

স্কুলেই এইচপিভি টিকাকরণ শিবির, ৫০ অভিভাবকের সম্মতি মিললেই উদ্যোগ নেবে স্বাস্থ্য দফতর – KolkataTV

পরিবারের দাবি, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা মালতী বিশ্বাস হাঁটুর ব্যথার চিকিৎসার জন্য সেবাশ্রয় শিবিরে গিয়েছিলেন। সেখান থেকে ওষুধ দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাঁকে একাধিক সরকারি হাসপাতালে রেফার করা হয়। শেষ পর্যন্ত সংক্রমণ বাড়ায় অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর একটি পা বাদ দিতে হয় বলে অভিযোগ।

এই ঘটনায় কয়েক দিন আগেই রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে। অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত সহকারী সুমিত রায়ের নামও রয়েছে।

তবে এই অভিযোগগুলির বিষয়ে অভিযুক্তদের তরফে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। অভিযোগের সত্যতা আদালত বা তদন্তকারী সংস্থার মাধ্যমে এখনও প্রমাণিত হয়নি। এদিকে, ঘটনাটি নিয়ে প্রশাসনিক স্তরেও তৎপরতা শুরু হয়েছে। স্বাস্থ্য ভবনের বৈঠকে ভুক্তভোগী পরিবারের বক্তব্য ও নথিপত্র খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।

Latest News

পড়ানোর নাম করে বাড়িতে ডেকে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষক

ওয়েব ডেস্ক : রাজ্যে নারী নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগের আবহের মধ্যেই কলকাতার (Kolkata) লেকটাউনে (Laketown) সামনে এল আরও এক...

More Articles Like This