31.2 C
Kolkata

বিকাশ ভবনেও চালু বায়োমেট্রিক ফেস রেকগনেশন ব্যবস্থা! কর্মীদের জন্য বড় নির্দেশিকা শিক্ষা দফতরের

Must Read

কলকাতা: সরকারি দফতরগুলিতে কর্মসংস্কৃতি আরও শক্তিশালী করতে এবং অফিসে উপস্থিতির (Attendance) ক্ষেত্রে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার (Government of West Bengal)। সরকারি কর্মীদের অফিসে আসা-যাওয়ার সময় নির্দিষ্টভাবে নথিভুক্ত করতে এবার চালু হতে চলেছে ফেস রেকগনিশন বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা (Face Recognition Attendance System)।

শনিবার এই সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর (Education Department)। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, এবার বিকাশ ভবনে (Bikash Bhavan) কর্মরত আধিকারিক ও কর্মচারীদের জন্যও বায়োমেট্রিক ফেস রেকগনিশন ভিত্তিক হাজিরা বাধ্যতামূলক করা হচ্ছে। ইতিমধ্যেই শিক্ষা দফতরের তরফে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন: আর কয়েকঘন্টা, ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি ১০ জেলায়

প্রসঙ্গত, কয়েকদিন আগেই নবান্ন থেকে জানানো হয়েছিল যে আগামী ১৫ জুন থেকে নবান্নের সমস্ত দফতরে কর্মরত আধিকারিকদের ফেস রেকগনিশন বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দিতে হবে। সেই নির্দেশ ধাপে ধাপে অন্যান্য সরকারি দফতরেও কার্যকর করা হচ্ছে। রাজ্য প্রশাসনের লক্ষ্য, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত সরকারি অফিসে এই ব্যবস্থা চালু করা।

নতুন নিয়ম অনুযায়ী, কর্মীদের সকাল ১০টা ১৫ মিনিট থেকে বেলা ১১টার মধ্যে অফিসে উপস্থিত হয়ে বায়োমেট্রিক হাজিরা নথিভুক্ত করতে হবে। বেলা ১১টার পর হাজিরা দিলে তা ‘অনুপস্থিত’ হিসেবে গণ্য হবে। শুধু অফিসে প্রবেশের সময় নয়, অফিস ছাড়ার সময়ও বায়োমেট্রিক পাঞ্চ বাধ্যতামূলক করা হয়েছে। কোনও কর্মী যদি বেরোনোর সময় বায়োমেট্রিক পাঞ্চ না করেন, তাহলে তাকেও অনুপস্থিত হিসেবে ধরা হবে।

দেখুন আরও খবর:

Latest News

কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রস্তুতি, বিশ্ব বাংলা সরণিরও হতে পারে নতুন নাম

ওয়েব ডেস্ক : কলকাতার (Kolkata) একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার (Road) নাম বদলাতে পারে। মুখ্যমন্ত্রীর গঠিত নামকরণ কমিটির সুপারিশের ভিত্তিতে শহরের...

More Articles Like This