Forbidden

You don't have permission to access th1s resource.

বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন ট্রাম্প! - KolkataTV
33.6 C
Kolkata

বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন ট্রাম্প!

Must Read

ওয়েব ডেস্ক : মাঝ আকাশে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) বহনকারী সামরিক হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’। মঙ্গলবার ওয়াশিংটনের আকাশে ট্রাম্পের কপ্টারের খুব কাছ দিয়ে উড়ে যায় আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। তবে ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্টও নিরাপদ রয়েছেন বলে খবর। তবে কীভাবে দুই উড়ান এতটা কাছাকাছি চলে এল, তা জানতে তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউস থেকে অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেসের উদ্দেশে রওনা দেয় ট্রাম্পের (Donald Trump) মেরিন ওয়ান। একই সময়ে ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দর থেকে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান রওনা দেয়। উড়ানের সময় দু’টির মধ্যে নিরাপদ দূরত্ব সাময়িকভাবে কমে যায় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

আরও খবর : শাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলার চেষ্টা, আগুন ধরানোর অভিযোগে চাঞ্চল্য

মার্কিন প্রশাসনের দাবি, এয়ার ট্র্যাফিক কন্ট্রোল দুই বিমানের সঙ্গেই যোগাযোগ রেখেছিল। অবশ্য কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়। হোয়াইট হাউসও (White House) জানিয়েছে, কোনও সময়েই প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা বিঘ্নিত হয়নি । তিনি সম্পূর্ণ নিরাপদ ছিলেন।

কী কারণে এই ‘লস অব সেপারেশন’ বা নিরাপদ দূরত্বে সাময়িক বিচ্যুতি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ মার্কিন কর্তৃপক্ষ।

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This