বাখরাহাটে ভেজাল সরষের তেলের কারখানায় পুলিশের হানা, বিপুল পরিমাণ তেল উদ্ধার

Must Read

ওয়েব ডেস্ক: সরষের তেলে (Mustard Oil) ভেজাল মিশিয়ে বাজারে বিক্রির অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাটে একটি তেল কারখানায় অভিযান চালাল ডায়মন্ড হারবার জেলা পুলিশের (Police) স্পেশাল অপারেশন গ্রুপ এবং বিষ্ণুপুর থানার পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ পাউচজাত তেল, গুরুত্বপূর্ণ নথি ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুর থানার বাখরাহাটের (Bakhrahat) কাঁচবাগান এলাকার ওই কারখানায় সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে ভেজাল তেল তৈরি করা হচ্ছিল। পরে সেই তেল বিভিন্ন পাউচে ভরে বাজারে সরবরাহ করা হত বলে অভিযোগ। দীর্ঘদিন ধরেই এই কারবার চলছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর : বর্ধমানে এসটিএফের জালে জইশ জঙ্গি, নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু?

কারখানার মালিক সুধাংশু বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ (Police)। এই ভেজাল তেল চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথায় কোথায় এই তেল সরবরাহ করা হয়েছে, এর পিছনে আরও বড় কোনও চক্র রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

উদ্ধার হওয়া তেল ও নথি পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। গোটা ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত জোরদার করা হয়েছে।

Latest News

অনুশীলনে চীনা ট্যাঙ্ক বিস্ফোরণ, নিহত ২ বাংলাদেশি জওয়ান, আহত ১

ওয়েব ডেস্ক: চীনের (China) তৈরি একটি টাইপ ৫৯ ট্যাঙ্ক (Type 59 Tank) বিস্ফোরণে মৃত্যু হল বাংলাদেশের (Bangladesh) দুই সেনার।...

More Articles Like This