30.8 C
Kolkata

১ আগস্ট থেকে দিল্লিতে মহিলাদের ফ্রি বাসযাত্রায় নতুন নিয়ম, বাধ্যতামূলক ‘পিঙ্ক সহেলি’ স্মার্ট কার্ড

Must Read

ওয়েব ডেস্ক : দিল্লিতে (Delhi) মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার নিয়মে বড় পরিবর্তন আনল দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (DTC)। সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে ‘পিঙ্ক সহেলি’ (Pink Saheli) স্মার্ট কার্ড ছাড়া আর কোনও মহিলা যাত্রী ফ্রি বাস পরিষেবার সুবিধা পাবেন না। এতদিন চালু থাকা কাগজের ‘পিঙ্ক টিকিট’ ব্যবস্থা ধাপে ধাপে তুলে দিয়ে সম্পূর্ণ স্মার্ট কার্ডভিত্তিক ব্যবস্থায় যাচ্ছে সরকার।

ডিটিসি জানিয়েছে, ১ আগস্ট থেকে শুধুমাত্র বৈধ ‘পিঙ্ক সহেলি’ স্মার্ট কার্ডধারী মহিলাদেরই বিনামূল্যে যাতায়াতের অনুমতি দেওয়া হবে। বাসে ওঠার সময় কার্ডটি ট্যাপ বা পাঞ্চ করানো বাধ্যতামূলক। যাঁদের কাছে এই কার্ড থাকবে না, তাঁদের সাধারণ যাত্রীর মতো নির্ধারিত ভাড়া দিয়ে টিকিট কেটে সফর করতে হবে। চলতি মাসের শেষ দিন পর্যন্ত আগের নিয়মেই কাগজের পিঙ্ক টিকিট দেওয়া হবে।

আরও খবর : অবোহর মেয়র নির্বাচন নিয়ে সরব অমিত মালব্য, স্বচ্ছতা নিয়ে তুললেন প্রশ্ন

মহিলা যাত্রীদের মধ্যে এখনও স্মার্ট কার্ড ব্যবহারের হার কম থাকায় সচেতনতা বাড়াতে বিশেষ প্রচার অভিযান শুরু করেছে ডিটিসি। বাস এবং বিভিন্ন টার্মিনালে যাত্রীদের কার্ড তৈরির পরামর্শ দেওয়া হচ্ছে। শহরের ৫০টি অনুমোদিত কেন্দ্রে ‘পিঙ্ক সহেলি’ স্মার্ট কার্ডের আবেদন ও বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পরিবহণ দপ্তর।

সরকারি তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই দিল্লিতে প্রায় ১১ লক্ষ ‘পিঙ্ক সহেলি’ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। জুলাই মাসের শেষের মধ্যে সেই সংখ্যা ১৩ লক্ষে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। এরপরই পুরোপুরি স্মার্ট কার্ডভিত্তিক ফ্রি বাস পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছে ডিটিসি।

দেখুন অন্য খবর :

Latest News

সৃজিতের নতুন গোয়েন্দা ‘কানাইচরণ’ হচ্ছেন যিশু, কবে শুরু শুটিং?

ওয়েব ডেস্ক : ফের রহস্য আর গোয়েন্দার জগতে ফিরছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। ‘ফেলুদা’ এবং ‘শেখর হোমস’-এর পর...

More Articles Like This