চন্দ্র-শনির অশুভ ষড়ষ্টক যোগে বাড়বে বিপদ! সংকটে ৪ রাশি

Must Read

ওয়েব ডেস্ক: জ্যোতিষশাস্ত্রে (Astrology) শনি ও চন্দ্রের সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রেই অশুভ বলে মনে করা হয়। দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, ২৮ মে রাতে চন্দ্র কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করছে। এর ফলে আকাশে তৈরি হচ্ছে শনি ও চন্দ্রের মধ্যে বিপজ্জনক ‘ষড়ষ্টক যোগ’। জ্যোতিষ মতে, যখন দুই গ্রহ একে অপরের থেকে ষষ্ঠ ও অষ্টম ঘরে অবস্থান করে, তখন তৈরি হয় ষড়ষ্টক যোগ। এই সময়ে শনি থাকবে চন্দ্র থেকে ষষ্ঠ ঘরে এবং চন্দ্র থাকবে শনি থেকে অষ্টম ঘরে। ফলে মানসিক অস্থিরতা, আর্থিক ক্ষতি, পারিবারিক অশান্তি ও কর্মক্ষেত্রে বাধার মতো নানা সমস্যার আশঙ্কা তৈরি হচ্ছে কয়েকটি রাশির জাতকদের জীবনে (Horoscope Today)।

আরও পড়ুন: বুধের ফেরে কৃপায় কার ভাগ্যে সাফল্য, কোন রাশিকে সতর্ক করলেন জ্যোতিষীরা?

মেষ রাশি

এই সময়ে মেষ রাশির জাতকদের মানসিক চাপ ও আর্থিক উদ্বেগ বাড়তে পারে। অফিসে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাড়াহুড়ো করে কোনও আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কাউকে টাকা ধার দিলে পরে সমস্যায় পড়তে পারেন।

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের জন্য এই যোগ স্বাস্থ্য ও অর্থভাগ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হঠাৎ বড় খরচ এসে সঞ্চয়ে টান পড়তে পারে। মানসিক চাপ বাড়বে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে কথা বলার সময় সংযম বজায় রাখা জরুরি, না হলে ছোট বিষয় বড় অশান্তির কারণ হতে পারে।

কন্যা রাশি

কর্মজীবন ও দাম্পত্য জীবনে চাপ বাড়তে পারে কন্যা রাশির জাতকদের। ব্যবসায়িক অংশীদারিত্বে মতবিরোধ দেখা দিতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজ বা চুক্তি আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। এই সময়ে নতুন বিনিয়োগ এড়িয়ে চলাই শ্রেয়।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের ক্ষেত্রে এই যোগ স্বাস্থ্য ও মানসিক শান্তিতে প্রভাব ফেলতে পারে। পরিশ্রম করেও প্রত্যাশিত ফল না পাওয়ায় হতাশা বাড়তে পারে। পরিবারের প্রবীণ সদস্য, বিশেষ করে মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। চিকিৎসার পিছনে খরচও বাড়তে পারে। অফিস রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।

ডিসক্লেমার: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Latest News

পড়ুয়াশূন্য মাদ্রাসায় কোপ, ২৫০ প্রতিষ্ঠানে বন্ধ হবে ভর্তি!

দেবাশীষ সেনগুপ্ত অনুমোদনহীন মাদ্রাসার (Madrasa) পর এবার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হলেও কার্যত পড়ুয়াশূন্য, অচল এবং পরিকাঠামোহীন মাদ্রাসাগুলির বিরুদ্ধেও বড় পদক্ষেপের পথে...

More Articles Like This