কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কম্পনের মাত্রা ৭.৪

Must Read

ওয়েব ডেস্ক : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল কলম্বিয়া (Colombia)। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর প্রাথমিক হিসাবে কম্পনের মাত্রা ছিল ৭.৪। স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিট নাগাদ চোকো প্রদেশের সান হোসে দেল পালমারের কাছে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০৭ কিলোমিটার।

তীব্র কম্পনের জেরে কুইবদোয় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। আহত হয়েছেন বেশ কয়েকজন। গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবা-কুরি জানিয়েছেন, ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব তৈরির কাজ শুরু হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

আরও খবর : রাশিয়া থেকে তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর কি এবার বড় চাপ আমেরিকার?

কলম্বিয়ার একাধিক অঞ্চলে ভূমিকম্পের (Earthquake) ঝাঁকুনি অনুভূত হয়েছে বলে খবর। রাজধানী বোগোতা-সহ দূরের এলাকাতেও কম্পন টের পেয়েছেন বাসিন্দারা। এমনকী ভেনেজুয়েলা সীমান্তের দিকেও কম্পন অনুভূত হওয়ার খবর মিলেছে। আতঙ্কে অনেকেই বাড়ি ও বিভিন্ন ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।

ভূমিকম্পের পর আরও কম্পন হতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। যদিও এই ঘটনায় কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ক্ষয়ক্ষতি পর্যালোচনার কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তরফে নজরদারি জোরদার করা হয়েছে।

মূলত, কলম্বিয়া (Colombia) দক্ষিণ আমেরিকার অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থল এবং সক্রিয় ফল্ট লাইনের কাছাকাছি অবস্থানের কারণে দেশটির বিভিন্ন প্রান্তে মাঝেমধ্যেই শক্তিশালী কম্পন অনুভূত হয়। বিশেষ করে আন্দিজ পর্বতাঞ্চল, ইস্টার্ন কর্ডিলেরার পাদদেশ এবং প্রশান্ত মহাসাগর সংলগ্ন এলাকাগুলিতে ভূমিকম্পের প্রবণতা তুলনামূলক বেশি। দেশটির ভূতাত্ত্বিক পরিষেবার হিসাবেও অতীতে একাধিক ভয়াবহ ভূমিকম্পের নজির রয়েছে।

Latest News

দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আশ্চর্য! ওই...

More Articles Like This