৯ মৎস্যজীবীর পরিবারের সদস্যকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী

Must Read

ওয়েব ডেস্ক : মাঝ সমুদ্রে ট্রলারডুবিতে প্রাণ হারানো ৯ মৎস্যজীবীর পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মৃত মৎস্যজীবীদের পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শনিবার রাতে দিঘায় থানার পাশে অবস্থিত সভাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই মৃত মৎস্যজীবীদের (Fishermen) পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।

আরও খবর : দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

জুলাই মাসে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ‘মা কালী’ নামের একটি ট্রলার নিখোঁজ হয়ে যায়। ট্রলারে ছিলেন মোট ১৫ জন মৎস্যজীবী। পরে উদ্ধারকাজ চালিয়ে ৯ জনের দেহ উদ্ধার করা হয়। মৃতদের সকলেই পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা ছিলেন।

ঘটনার পর মৃত মৎস্যজীবীদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। ইতিমধ্যেই সেই আর্থিক সহায়তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এবার পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হল।

Latest News

চোখের ছবিতে ক্ষতচিহ্ন, ক্যাপশনে ‘আমি এখনও শেষ হয়ে যাইনি’! বিদেশ থেকে অভিষেকের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে চর্চা

কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশে থাকা অবস্থাতেই সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের...

More Articles Like This