দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

Must Read

ওয়েব ডেস্ক : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থান করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজই সেটি আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর পাশাপাশি রাজ্যজুড়ে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। বর্তমানে বাঁকুড়া ও পুরুলিয়ার উপর দিয়ে নিম্নচাপের কেন্দ্র হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় সোমবার পর্যন্ত উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন বন্দরে ফিরে এসেছে বহু মাছ ধরার ট্রলার।

আরও খবর : দ্বিতীয় হুগলি সেতুর নীচে পর পর প্রতিমা ভাঙচুর, শিবপুরে গ্রেফতার যুবক! নেপথ্যে পুরনো বিবাদ?

সকাল থেকেই কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা রয়েছে। কোথাও দফায় দফায় বৃষ্টিও শুরু হয়েছে। আজ বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি আরও বাড়তে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির (Rain) জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা (Kolkata), উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

সোমবার ও মঙ্গলবারও মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও এই দু’দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে শুক্রবারের মধ্যে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে।

Latest News

শালবনি জমি দুর্নীতি, হাইকোর্টের দ্বারস্থ দুই অভিযুক্ত

ওয়েব ডেস্ক: শালবনি জমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আরও দুই অভিযুক্ত। তাঁরা...

More Articles Like This