26 C
Kolkata

সৌগত রায়কে দেখে ‘চোর-চোর’ স্লোগান! চাঞ্চল্য নিমতায়

Must Read

ওয়েব ডেস্ক : বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। নিমতায় তাঁকে ঘিরে উঠল ‘চোর-চোর’ স্লোগান। এমন কি সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে বলেও অভিযোগ। জানা গিয়েছে, নিমতা (Nimta) থানায় স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন দমদমের তৃণমূল সাংসদ (Trinamool MP)। সেখান থেকে বেরতেই তাঁকে উদ্দেশ্য করে স্লোগান দিতে শুরু করেন আম জনতা। এমনকি গাড়িতে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। অবশ্য তা সাংসদের গায়ে গিয়ে লাগেনি।

তৃণমূল সাংসদ (Trinamool MP) বলছেন, নির্বাচনের পর বিভন্ন এলাকায় বিভিন্ন কর্মী আক্রান্ত হচ্ছেন। তা নিয়েই এদিন স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন তিনি। তা জমা দিয়ে বেরনোর সময় বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁকে লক্ষ্য করে ছোড়া ডিম গাড়িতে এসে পড়েছে বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় বিজেপি (BJP) দিকে আঙুল তুলেছেন তৃণমূল সাংসদ। তবে বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নন। পুরোটাই সাধারণ জনতার ক্ষোভ। রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র বলেছেন, বিজেপির কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নন। আর এই ঘটনাটি অবাঞ্ছিত হলেও, অস্বাভাবিক নয় বলেও জানিয়েছিন তিনি।

আরও খবর : আনুগত্য নয়, কাজই হবে শেষ কথা! আমলাতন্ত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনতে বিরাট পদক্ষেপ শুভেন্দু সরকারের

বলে রাখা দরকার, ছাব্বিশের নির্বাচনে দমদমের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছ’টিতেই হেরেছে তৃণমূল (TMC)। এক মাত্র কামার হাটি থেকে জিতেছেন মদন মিত্র। ঘনিষ্ঠদের কেউ কেউ বলেছেন, সাংসদের বয়স হয়েছে। হাসপাতালেও ছিলেন তিনি। যাতে তিনি জনসমক্ষে বেশি না আসেন, তার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তবে তিনি শোনেননি।

এই বিক্ষোভের ঘটনায় সৌগত-ঘনিষ্ঠ বরাহনগরের এক তৃণমূল নেতা বলেছেন, দমদমের বিভিন্ন এলাকায় বেশ কিছু নেতার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের। অনেকে আবার সৌগত রায়ের ঘনিষ্ঠ। আর সেই ক্ষোভ গিয়ে পড়েছে সৌগত রায়ের উপরে।

দেখুন অন্য খবর :

Latest News

দাম্পত্য ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন স্বরূপ-জুঁই

কলকাতা: প্রভাবশালী সূত্রে তোলপাড় টলিপাড়া। আর ঠিক এই সময়ই বিশ্বাস পরিবারের ব্যক্তিগত সিদ্ধান্তের কথা সামনে প্রকাশ্যে এল। দীর্ঘ দিনের...

More Articles Like This