30 C
Kolkata

সাংবাদিক বৈঠক করে ৩০০০ কোটির প্রাপ্তি স্বীকার মুখ্যমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : শনিবার সকালেই দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জরুরি বৈঠক ছিল। এর পরেই সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকে জানিয়েছেন তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডার (J. P. Nadda) সঙ্গে কথা বলেছেন। সঙ্গে জানিয়েছেন, চলতি আর্থিক বছরের জন্য জাতীয় স্বাস্থ্য মিশন খাতে ২১০৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে। প্রথম ত্রৈমাসিকের ৫২৫ টাকা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন।

এদিকে আয়ুষ্মান ভারত প্রকল্পে (Ayushman Bharat Yojana) কেন্দ্রের অংশীদারিত্বের ৯৭৬ কোটি চলতি অর্থ বছরের জন্য বরাদ্দ হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যার ফলে আপাতত স্বাস্থ্যখাতে মোট বরাদ্দ হল, ৩০৭৯ কোটি টাকা। এদিকে বলে রাখা ভালো গত দু’বছরে পশ্চিমবঙ্গ কেন্দ্রের থেকে জাতীয় স্বাস্থ্য মিশন খাতে টাকা পায়নি কেন্দ্রীয় সরকারের তরফে। শুভেন্দু অভিযোগ করেছেন, গত সরকার এই টাকা নেয়নি।

আরও খবর : ইদে আর দু’দিন ছুটি নয়, নতুন দিন ঘোষণা রাজ্যের

পর্যবেক্ষকরা মনে করছেন, টাকার অঙ্কটা বড় বিষয় নয়। বিষয়টি হল কেন্দ্র-রাজ্য সমন্বয় ও সহযোগিতা। এদিকে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু (Central Government) বোঝাতে চেয়েছেন, বাংলায় এবার সহযোগিতার মরশুম শুরু হয়েছে। আর দিল্লির সঙ্গে বন্ধু সম্পর্কের কারণে বাংলা আগের তুলনায় বেশি গুরুত্ব ও সাহায্য পাবে। মুখ্যমন্ত্রী এদিন আরও ঘোষণা করেন, আগামী ৩০ সমস্ত সরকারি হাসপাতালে কিশোরীদের জন্য বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন দেওয়া শুরু হবে।

উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল গড়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। উত্তুরের তিনটি জেলায় নতুন মেডিকেল কলেজ গড়ার কথাও বলেছেন তিনি। তার জন্য জমি খোঁজা শুরু হবেও বলে জানিয়েছেন।

দেখুন অন্য খবর :

Latest News

অন্নপূর্ণা যোজনার পোর্টাল কী চালু হয়েছে? কী বললেন মন্ত্রী অগ্নিমিত্রা

ওয়েব ডেস্ক : নতুন আবেদনকারীদের জন্য অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) পোর্টাল কী চালু হয়েছে? এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে...

More Articles Like This