28.6 C
Kolkata

নিট পরীক্ষা নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের, বন্ধ হল ‘টেলিগ্রাম’ অ্যাপ পরিষেবা!

Must Read

ওয়েব ডেস্ক : ফাঁস হয়ে গিয়েছিল প্রশ্ন। তার কারণে বাতিল হয়েছিল নিট পরীক্ষা (NEET Exam)। এর পর ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) তরফে জানানো হয়েছিল, এই পরীক্ষা নতুন করে নেওয়া হবে ২১ জুন। আর পরীক্ষার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Central Government)। কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, এই পরীক্ষার কারণে সাময়িক ভাবে বন্ধ থাকবে টেলিগ্রাম (Telegram) অ্যাপের পরিষেবা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) (NTA)। জানা যাচ্ছে, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারা অনুযায়ী এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

পুলিশি তদন্তে সামনে এসেছিল, এই অ্যাপের মাধ্যমেই ফাঁস হয়েছিস প্রশ্নপত্র। তার প্রমাণ হাতে পেয়েছেন তদন্তকারীরা। এছাড়া এই অ্যাপের মাধ্যমে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য আর্থিক কথোপকথনের হদিশও পেয়েছে পুলিশ। এছাড়া একাধিক অভিযোগ ছিল।

আরও খবর : রাজ্যে পূর্ণাঙ্গ বাজেটের আগে দিল্লি সফরে অর্থমন্ত্রী, আসছে কোনও খুশির খবর?

সেই কারণে নিট পরীক্ষার (NEET Exam) আগে রাশিয়ার সংস্থাকে অ্যাপের পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম (Telegram) বন্ধ থাকবে। এদিকে আগামী ৩০ জুন পর্যন্ত অ্যাপের বেশ কিছু ফিচার বন্ধ থাকবে বলেই জানা যাচ্ছে। এদিকে নিট আয়োজনের সঙ্গে যুক্ত আধিকারিকদের নিয়েও একাধিক বিধি জারি করা হয়েছে। জানা হয়েছে, আধিকারিকদের সন্তান বা আত্মীয় বা পরিচিত কেউ পরীক্ষার্থী হলে, তাঁরা পরীক্ষা সংক্রান্ত কাজ করতে পারবেন না।

তবে ভারত সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন প্রতিষ্ঠাতা পাভেল ডুরোভ। জানিয়েছেন, এমন সিদ্ধান্ত ব্যবহারকারীদের শাস্তি দেওয়ার মতো। সঙ্গে জানিয়েছেন, যেখান থেকে প্রশ্নগুলি ফাঁস হয়েছিল, তা সরিয়ে দেওয়া হয়েছে।

দেখুনু অন্য খবর :

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This