35 C
Kolkata

দুর্গাপুরে বুলডোজার অভিযান, ভাঙা হল তৃণমূল কার্যালয়

Must Read

ওয়েব ডেস্ক : দুর্গাপুরে (Durgapur) বেআইনিভাবে দখল করা জমির উপর নির্মিত রাজনৈতিক দলগুলির কার্যালয় ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বুধবার দুর্গাপুরের মার্কনি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় (Trinamool Congress party office) ‘পবিত্র চট্টোপাধ্যায় স্মৃতি ভবন’ বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় দুর্গাপুর ইস্পাত কারখানা (ডিএসপি) কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে খবর, ডিএসপি’র (DSP) জমির উপর বেআইনিভাবে নির্মিত এই দলীয় কার্যালয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন উচ্ছেদ অভিযান চালানো হয়। বিপুল পুলিশবাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় গোটা কার্যালয়। অন্যদিকে, মহিষ্কাপুর এলাকায় ডিএসপির জমির উপর অবস্থিত সিপিএমের (CPM) একটি দলীয় কার্যালয় ভাঙতে গেলে বাধার মুখে পড়তে হয় ইস্পাত কর্তৃপক্ষকে।

আরও খবর : আজ থেকে প্রার্থনা সঙ্গীতে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’

অভিযোগ, উচ্ছেদ অভিযানের খবর পেয়ে সেখানে জড়ো হন সিপিএম কর্মী-সমর্থকরা। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের বচসা শুরু হয় এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত ওই এলাকা থেকে সরে যায় ডিএসপি কর্তৃপক্ষ এবং পুলিশ (Police)।

সিপিএম নেতৃত্বের দাবি, কোনও উচ্ছেদ বা ভাঙার পদক্ষেপের আগে সংশ্লিষ্ট পক্ষকে যথাযথ নোটিস দেওয়া বাধ্যতামূলক। সেই নিয়ম না মেনেই প্রশাসন পদক্ষেপ নিতে গিয়েছে বলে অভিযোগ তাদের। নোটিস প্রদান এবং আইনানুগ প্রক্রিয়া মেনেই ভবিষ্যতে যেকোনও উচ্ছেদ অভিযান চালানোর দাবি জানিয়েছেন দলের নেতারা। একের পর এক রাজনৈতিক দলীয় কার্যালয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ঘিরে দুর্গাপুরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

‘CID-র অভিযানে বিজেপির কোনও হাত নেই’, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ওয়েব ডেস্ক : বিধায়কদের সইকাণ্ডে তদন্ত করছে সিআইডি (CID)। এই মামলায় গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে গিয়ে...

More Articles Like This