35 C
Kolkata

অসুস্থতার কারণ দেখিয়ে সিআইডি-র তলবে অনুপস্থিত অভিষেক

Must Read

কলকাতা: সই-কেলেঙ্কারি মামলায় সিআইডি-র তলব সত্ত্বেও সোমবার ভবানীভবনে হাজিরা দেবেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তদন্তকারী সংস্থাকে চিঠি পাঠিয়ে নিজের অনুপস্থিতির কথা জানিয়েছেন তিনি।

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবপত্রে তৃণমূল বিধায়কদের সই জাল হওয়ার অভিযোগে তদন্ত শুরু করেছে সিআইডি (CID)। সেই মামলার সূত্রেই সোমবার দুপুরে অভিষেককে ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সোনারপুরে হামলার ঘটনার পর চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে রয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সূত্রের খবর, সিআইডি-র কাছে পাঠানো চিঠিতে অভিষেক জানিয়েছেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা হাজিরা দেওয়ার মতো নয়। তাই আপাতত তিনি তদন্তে যোগ দিতে পারছেন না। প্রয়োজন হলে পরবর্তী সময়ে নতুন তারিখ চেয়ে আবেদন করতে পারেন বলেও ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন: আজ থেকে প্রার্থনা সঙ্গীতে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’

শনিবার সোনারপুরে নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভ ও হামলার মুখে পড়েছিলেন অভিষেক। এরপর তাঁকে কলকাতার দু’টি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। তৃণমূলের দাবি, হামলার জেরে তাঁর শারীরিক সমস্যা তৈরি হয়েছে। যদিও হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, গুরুতর কোনও আঘাতের প্রমাণ মেলেনি।

এদিকে সই-কেলেঙ্কারি মামলার তদন্তে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে সিআইডি। একাধিক তৃণমূল নেতা ও বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সেই আবহে অভিষেকের অনুপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

Latest News

‘CID-র অভিযানে বিজেপির কোনও হাত নেই’, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ওয়েব ডেস্ক : বিধায়কদের সইকাণ্ডে তদন্ত করছে সিআইডি (CID)। এই মামলায় গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে গিয়ে...

More Articles Like This