31 C
Kolkata

শুভেন্দুর হুঁশিয়ারির পরই ‘বুলডোজার অ্যাকশন’, ভাঙল ক্লক টাওয়ার

Must Read

ওয়েব ডেস্ক : আগেই বলেছিলেন, এর পর মুখ্যমন্ত্রী হিসেবে শভেন্দু অধিকারী (Suvendu Adhikari) শপথ গ্রহণ করার পর কলকাতায় শুরু ‘বুলডোজার অ্যাকশন’। গড়িয়ায় মিতালি সংঘের মাঠের পাশের ক্লক টাওয়ার (Clock Tower) ভাঙা হচ্ছে বলে খবর। এদিকে তিলজলার ঘটনার পর তিলজলায় অগ্নিদগ্ধ বহুতল ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন ঘটনাস্থলে গিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওয়াদ সিদ্দিকি। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কর্মীরা তাঁকে আটকে দেন। সেখান থেকে তিনি বলেন, আমি বেআইনি নির্মাণের বিরুদ্ধে, সকালে বলার পর বিকালে বুলডোজার চলল এমনটা যেন না হয়। সাধারণ গরিবদের উপর বুলডোজার চলতে পারে না।

মূলত, গড়িয়ায় (Garia) মিতালি সংঘের মাঠের পাশের এই ক্লক টাওয়ার তৈরি করা হয়েছিল ২০২৩ সালে। স্থানীয়দের দাবি, তৎকালীন মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে এই টাওয়ারটি তৈরি করা হয়েছিল। অভিযোগ, জোর করে এই ক্লক টাওয়ারটি তৈরি করা হয়েছিল। তা নিয়ে অসন্তোষের সৃষ্টি হয়েছিল।

আরও খবর : রাস্তায় হেলমেট পরা বাধ্যতামূলক, নিয়ম না মানলেই বাইকচালকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার

তা গড়িয়ে ছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আদালত বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ, সেই নির্দেশ মানা হয়নি। তবে রাজ্যে সরকার বদলের পর চালু হল ‘বুলডোজার অ্যাকশন’। এবার ভাঙা হচ্ছে সেই ক্লক টাওয়ার।

অন্যদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টে গিয়ে সওয়াল করেছিলেন। তিনি বলেছিলেন, ‘এটা বুলডোজার রাজ্য নয়। বাংলার মানুষকে বাঁচান। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়’। তবে মিতালি সংঘের পাশে ক্লক টাওয়ার ভাঙার সিদ্ধান্ত নিল সরকার। অবশ্য এতে স্থানীয় বাসিন্দারা খুশি বলেই জানা যাচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

বাবা মা পরিযায়ী শ্রমিক, অভাবকে সঙ্গী করে উচ্চ মাধ্যমিকে নবম পূর্ব বর্ধমানের সাগর মণ্ডল

পূর্ব বর্ধমান-  দারিদ্র্যকে (poverty) হার মানিয়ে উচ্চমাধ্যমিকে (High Secondary)  রাজ্যের নবম (9th)  সাগর (Sagar Mondal), জীবিকার তাগিদে এখন গুজরাটে হোটেল...

More Articles Like This