9.6 C
New York

ঘরছাড়া বুথ সভাপতি, ভোট-পরবর্তী উত্তেজনায় বাড়িছাড়া তৃণমূল কর্মীর

Must Read

বর্ধমান: ভোটের ফল প্রকাশের (Election Result Out 2026) পর রাজনৈতিক উত্তাপ এখনও পুরোপুরি থামেনি বাংলার বিভিন্ন প্রান্তে। কোথাও সংঘর্ষ, কোথাও ভাঙচুর, আবার কোথাও ঘরছাড়া হওয়ার অভিযোগ। সেই আবহেই পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুরের (Jamalpur) বেড়ুগ্রাম অঞ্চলের ১০ নম্বর বুথে সামনে এল এক মানবিক কাহিনি।

স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি নাসির মোল্লার অভিযোগ, গত ৪ মে রাজনৈতিক পালাবদলের পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। তাঁর দাবি, বিজেপি সমর্থকদের একাংশ আচমকাই তাঁর বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করা হয় বাড়ির একাংশ। পরিস্থিতি এতটাই আতঙ্কের হয়ে ওঠে যে প্রাণভয়ের আশঙ্কায় সেদিনই পরিবার ছেড়ে গ্রাম ছাড়তে বাধ্য হন তিনি।

আরও পড়ুন: কাটোয়ায় গরু পাচারের অভিযোগে উত্তেজনা

নাসির মোল্লার কথায়, “রাজনীতি করেছি, কিন্তু এখন শুধু নিজের বাড়িতে নিরাপদে ফিরতে চাই। পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবন কাটাতে চাই।” দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর মানসিকভাবেও ভেঙে পড়েছেন তিনি বলে দাবি স্থানীয় সূত্রের।

ঘটনার পর থেকেই এলাকায় রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। যদিও অভিযুক্তদের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। আক্রান্তদের নিরাপত্তা, পুনর্বাসন এবং এলাকায় শান্তি ফেরানো, এই তিনটি বিষয় এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রাজনীতির সংঘাতে সাধারণ মানুষের জীবন যখন বিপর্যস্ত হয়ে পড়ে, তখন দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিকতার প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে ওঠে। এখন দেখার, প্রশাসনিক উদ্যোগে নাসির মোল্লার মতো মানুষরা কবে ফের নিজেদের ঘরে নিশ্চিন্তে ফিরতে পারেন।

Latest News

পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত আদালতের পরিকাঠামো উন্নয়নে সুপ্রিম কমিটি গঠন, রয়েছেন বাঙালি বিচারপতিরাও

ওয়েবডেস্ক- পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত আদালত পরিকাঠামোগুলি উন্নয়নের জন্য সুপ্রিম কোর্টের গঠন করা কমিটিতে বাঙালি বিচারপতির স্থান। আদালত আধুনিকীকরণের...

More Articles Like This