15.6 C
New York

রাজারহাট নিউ টাউন কেন্দ্রে পুনর্গণনার পরেও জয়ী বিজেপি, পরাজিত তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়

Must Read

ওয়েবডেস্ক- মঙ্গলবার ভোট (Vote)  পুনর্গণনার (Re Counting)  পরেও বিজেপির জয়ের ধারা অব্যাহত থাকল। রাজারহাট নিউ টাউন বিধানসভা (Rajarhat New Town Assembly)  কেন্দ্রে জয়ী হলেন বিজেপির পীযূষ কানোরিয়া ( BJP Piyush Kanoria )। পরাজিত তৃণমূলের তাপস চট্টোপাধ্যায় (Trinamool Tapas Chatterjee) । কম মার্জিন, ৩১৬ ভোটে পরাজিত হয়েছেন তিনি। মঙ্গলবার দফায় দফায় পুনর্গণনা শেষে বিজেপির প্রার্থী পীযূষ কানোরিয়াকে জয়ী ঘোষণা করা হয়। এই কেন্দ্রে জয়ী হওয়ার পরে ২৯৩ আসনের মধ্যে ২০৭ আসনে জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৮০টি আসন।

আরও পড়ুন-  ফলাফল ঘোষণার পর নদিয়ায় বিজেপির উদ্যোগে বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সোমবারই পেয়ে গিয়েছিল গেরুয়া শিবির। বার বার পুনর্গণনার দাবির জন্য একমাত্র রাজারহাট নিউ টাউনে কেন্দ্রটির গণনা আটকে ছিল। মঙ্গলবার দুপুরের পর এই এই কেন্দ্রের ফলাফল সামনে এল। সোমবার গণনা চলাকালীনই পুনর্গণনার দাবি তুলেছিলেন বিজেপির প্রার্থী। সেই মতোই রি-কাউন্ট করা হয়েছে।

নিয়ম মেনে প্রথমে পোস্টাল ব্যালট, পরে ইভিএম কাউন্ট শুরু হয়। মঙ্গলবার পুনর্গণনা চান তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়। ১৮ রাউন্ড গণনা শেষে পীযূষের প্রাপ্ত ভোট ১০৬৫৬৪। তাপস পান ১০৬২৪৮। ২০১১ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের সব্যসাচী দত্ত। তাপস চট্টোপাধ্যায় সেই সময় সিপিএমে ছিলেন। সব্যসাচীর কাছে পরাজিত হয়েছিলেন। ২০১৬ সালেও এখানে সব্যসাচী দত্ত জয়ী হন। তৃণমূলে যোগ দেওয়ার পরে ২০২১ সালে এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট পান তিনি। জয়ী হন। তবে এবার আর তিনি সিট ধরে রাখতে পারলেন না। জয়ী হলেন বিজেপির পীযূষ কানোরিয়া।

Latest News

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জিম করবেট সাফারি

ওয়েবডেস্ক- অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জিম করবেট ও কালাগড় টাইগার রিজার্ভ ফরেস্টে মোহন সাফারি জোন। এর পিছনে রয়েছে...

More Articles Like This